সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ধর্ম উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশক by প্রকাশক
November 19, 2024
in সারাবাংলা
0
ধর্ম উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ধর্ম উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, সোমবার (১৮ নভেম্বর ২০২৪):

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

আজ (সোমবার) সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাতকালে তাঁরা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এ দু’টি দেশের কূটনৈতিক সম্পর্কও দীর্ঘদিনের। দু’টি দেশের কূটনৈতিক সম্পর্কে কখনো সংকট কিংবা টানাপোড়েন তৈরি হয়নি, বরং দিনে দিনে সুদৃঢ় হয়েছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়েই সার্ক ও বিমসটেকের সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও এদুটি দেশ অভিন্ন মনোভাব পোষণ করে থাকে। উভয় দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ উত্তরোত্তর সম্প্রসারিত হচ্ছে। আগামীদিনে দুটি দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ধর্ম উপদেষ্টাকে   অভিনন্দন জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পূর্বেই ৭ আগস্ট নেপাল সরকার বাংলাদেশের পরিবর্তনকে স্বীকৃতি দিয়ে এবং এদেশের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করে বিবৃতি জারি করে। এটিকে তিনি পরিবর্তিত পরিস্থিতিতে সর্বপ্রথম কোন বিদেশি সরকারের পক্ষ হতে জারিকৃত অফিশিয়াল বিবৃতি বলে দাবী করেন।

রাষ্ট্রদূত আরো বলেন, সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে নেপালের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। নেপাল এ সম্পর্ককে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।

অতি সম্প্রতি নেপাল থেকে বাংলাদেশে বিদ্যূৎ সরবরাহের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নেপাল সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। আগামীতে নেপাল আরো বেশি পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করবে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নেপাল সরকারের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার ও উপদেষ্টার একান্ত সচিব  ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

Previous Post

বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

Next Post

কপ-২৯ এর সাইড ইভেন্টে অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
কপ-২৯ এর সাইড ইভেন্টে অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান

কপ-২৯ এর সাইড ইভেন্টে অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ