সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রকাশক by প্রকাশক
April 16, 2025
in সারাবাংলা
0
নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের-উপদেষ্টা শারমীন এস মুরশিদ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা ১৬ এপ্রিল ২০২৫ :
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালোবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের। তিনি বলেন, যার কারণে গত বছরের চাইতে এবার আমরা অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে ৫৪ বছর পর আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির বাউলরা ছিল, তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হল এটাইতো আমার বাংলাদেশ।

তিনি বলেন, আর এই বাংলাদেশকে প্রাণ দিয়ে রক্ষা করতে আমার আমিটা আরেকটু বড়, আরেকটু উদার করে, আমার আমিটা দেওয়ার মধ্যে দিয়ে পাওয়ার আনন্দ শিখবো, হতে পারে না ? উল্লেখ করেন।
তিনি আজ ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, যে ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে, আর বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। এ বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো- হোক না, এই নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা।

তিনি আরো বলেন, আমাদের তরুণ প্রজন্ম ছোট বাচ্চারা যেভাবে প্রাণ দিয়েছিল তারা সেই স্বপ্নটা দেখতে পেরেছে কিনা জানিনা কিন্তু আমরা সেই স্বপ্নটা তাদের জন্য দেখবো। তিনি দেশের তরুণ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধি তোমরা। তোমরা কি ভেবেছো, তোমরা কতটা ক্ষমতাবান, ভাবোনি। ভাবলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এতো প্রান্তিক একটা জায়গায় পড়ে থাকত না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (মওকা) প্রান্তিক জায়গায় পড়ে আছে। এই প্রান্তিকতার জায়গা থেকে মওকাকে মূলধারায় নিয়ে আসতে হবে, সেটার জন্য অনেক কাজ করতে হবে। তিনি বলেন, এই ৫১ শতাংশ জনগোষ্ঠীর আমাদের যে ছেলেমেয়েরা আছো, মওকাকে মূল ধারায় নিয়ে আসা এটা তোমাদের দায়িত্ব।

উপদেষ্টা বলেন, দেখা যাচ্ছে এই দেশের ৭৫ ভাগ জনগোষ্ঠীর দায়িত্বে আছো তরুণ প্রজন্ম তোমরা, তাহলে ভেবে দেখো কি গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে আজকে পহেলা বৈশাখ নতুন বাংলাদেশ নতুন বছরে আমরা সম্মিলিতভাবে খুব শক্তিশালী প্রয়াসের চেষ্টা চালাবো সকলে মিলে এ আশাবাদ ব্যক্ত করেন।

 

Previous Post

সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুস্থ জাতি গঠনে প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান -উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Next Post

ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা

প্রকাশক

প্রকাশক

Next Post
ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা

ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ