সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রকাশক by প্রকাশক
November 19, 2025
in জাতীয়
0
নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে

বিলাল হুসাইন, চিফ রিপোর্টার:ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ৭১এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪ এর যুদ্ধে আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম। তোমাদের ভিতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি সেই সাহসিকতা নিয়ে আবার নতুন দেশটাকে গড়তে কাজে লাগাবে।
তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক
সারাপৃথিবী বলবে বাংলাদেশ এমন একটি দেশ নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ। নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের কাছে প্রত্যাশা করেন।

তিনি গতকাল বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ এর উদ্যোগে ‘ তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আন্ত:কলেজ বিতর্ক উৎসব ২০২৫ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান), নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক ফাতিন সাদাব লিয়ান, ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সভাপতি ইউসুফ মাহমুদ তৌসিফ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মির্জা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা বলেন, ন্যায্যতা, সাম্য, সুশাসন একটি রাষ্ট্র গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল । কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়তে পারলাম না। আমরা ১৬টি বছর পথ হারিয়ে ফেললাম , চলতে চলতে এমন ভ্রান্ত পথে চললাম, দেশে অন্যের পাহাড় আরো বেড়ে উঠল , অত্যাচারের পাহাড় গড়ে উঠলো। স্বৈরতন্ত্রের আবির্ভাব দেখলাম, তার চরম বিকাশ দেখলাম। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪ এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে আবার সেই প্রজন্ম, তরুন প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার নতুন করে সুযোগ এটা দ্বিতীয়বার যে আমরা পেতে পারি তা ছিল কল্পনার অতীত। তিনি বলেন, ভেঙে যেতে দেয়া হবে না সেই ঐক্য যেটা তোমরা সৃষ্টি করেছিলে পথে ২০২৪ এর জুলাই যুদ্ধে । মতাদর্শের ভিন্নতায় ভেঙে যেতে দেওয়া যাবে না দেশকে। ভালোবেসে সকলে এক জায়গায় দাঁড়াবে এ প্রত্যাশা করেন।
তিনি আরো বলেন, আমার ইসলাম বলে ঐক্যের কথা, সমতার কথা, ভালোবাসার কথা। ২৪ এর জুলাই যুদ্ধে ৭০ শতাংশ মেয়েরা ছিল রাস্তায়। তাদের এই আত্মত্যাগ, সংগ্রাম, কষ্ট ছেলেদের পাশাপাশি মেয়েরাও করেছে। এই ৭০ শতাংশের ভিতরে সব জায়গায় খুব কম সংখ্যক মেয়েদেরকে দেখতে পাই।
উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে তারুণ্যের চোখে কি প্রত্যাশা, কি স্বপ্ন, দৃষ্টপটে কি ধারণা তৈরি হচ্ছে , সারা বাংলাদেশে তোমাদের মতো তরুণদের সাথে দেখা করা, কথা বলার জন্য আমার দুটি মন্ত্রণালয়ের মাধ্যমে আয়োজন করা হয়েছে। এ আয়োজনের উল্লেখযোগ্য জায়গা হচ্ছে শিশু ও কন্যাদের। তিনি বলেন, তোমরা সন্তান তুল্য, তোমাদের কাছে প্রশ্ন আমাদের সমাজে নারী নির্যাতন আর শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসবে। যেখানে নারী ও শিশু নির্যাতন হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক সারা পৃথিবী বলবে বাংলাদেশ এমন একটি দেশ নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ। তিনি নতুন দেশে , নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের কাছে প্রত্যাশা করে দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

Previous Post

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

Next Post

শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ