নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না নুরুজ্জামান লিটন….
বিশেষ প্রতিনিধি:
যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে। দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।
শুক্রবার বিকালে যশোরের বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ পথসভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি আরও বলেন, “নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে না। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের প্রতিবাদ জানান এবং আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান।
নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। সভাপতির বক্তব্যে এসময় তিনি বলেন, “জনগণ আজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। বিএনপিই একমাত্র দল, যারা জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের সাহসী ও সুসংগঠিতভাবে মাঠে থাকার নির্দেশনা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করেন।







