সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন মেহেদী

প্রকাশক by প্রকাশক
March 30, 2023
in ফিচার, সারাবাংলা
0
নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন মেহেদী
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন মেহেদী

খন্দকার সাইফুল নড়াইলঃ

আজ নড়াইল জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে জনাব তারেক আল মেহেদী মহোদয় যোগদান করেছেন। তিনি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম

 মহোদয়ের স্থলাভিষিক্ত হলেন। নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ৩১ তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে স্নাতক এবং উদ্যানতত্ত্ব বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স ডিগ্রী অর্জন করেন।

তিনি চাকুরি জীবনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কেএমপি, খুলনা; সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ জেলার শৈলকুপা সার্কেলে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার( হেডকোয়ার্টার্স) হিসেবে ঝিনাইদহ জেলায় কাজ করেছেন।

এছাড়া তিনি অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) হিসেবে মাগুরা জেলায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। অত:পর তিনি পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন।

চাকুরি জীবনে তিনি যথেষ্ঠ দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি পদক প্রাপ্ত হয়েছেন। তিনি এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সোনালী ব্যাংকের অফিসার হিসেবে মানিকগঞ্জ জেলায় কর্মরত আছেন।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

Previous Post

পটুয়াখালীতে সামাজিক সমস্যা নিরসনে সংলাপ অনুষ্ঠিত

Next Post

স্বল্প সময়ের মধ্যে খুন মামলার আসামীকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ

প্রকাশক

প্রকাশক

Next Post
স্বল্প সময়ের মধ্যে খুন মামলার আসামীকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ

স্বল্প সময়ের মধ্যে খুন মামলার আসামীকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ