সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নড়াইলে সারের কৃত্রিম সংকট! নেপথ্যে অলোক কুন্ডু

প্রকাশক by প্রকাশক
March 1, 2023
in সারাবাংলা
0
নড়াইলে সারের কৃত্রিম সংকট! নেপথ্যে অলোক কুন্ডু
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

 

খন্দকার সাইফুল নড়াইলঃ

নড়াইল সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক দামে সার বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের । আর এই সারের কৃত্রিম সংকটের নেপথ্যে রয়েছে অলোক কুন্ডু।যিনি দীর্ঘ দিন ধরে অসাধু কতিপয় ২ রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে বীরদর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে জেলায় নাম মাত্র ভিন্ন ভিন্নলাইসেন্সকৃত ডিলার রয়েছে ।

যার অধিকাংশ তিনি একাই নিয়ন্ত্রণ করেন। আর তার এই নিয়ন্ত্রিত ডিলার ও খুচরা সার বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন। বিশেষ করে করে ট্রিপল সুপার ফসফেট(টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। যদিও কৃষি অধিদপ্তর সারের

কোনো সংকট নেই বলে জানিয়েছে।কৃষকদের অভিযোগ, তাঁদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হলেও ডিলাররা কোনো রসিদ দিচ্ছেন না। কেউ কেউ রসিদ দিলেও তাতে সরকার নির্ধারিত দাম দেখাচ্ছেন। প্রতিবাদ করলে সার বিক্রি করবেন না জানিয়ে দিচ্ছেন বা ক্রেতার কাছে বিক্রি করা সার কেড়ে নিয়ে রেখে দিচ্ছেন।

ডিলারদের কাছে এভাবে জিম্মি
হয়ে তাঁরা অসহায় বোধ করছেন। তবে এ বিষয়ে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ার কারণে বাজারে সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করছেন তাঁরা।কৃষকেরা বলছেন, সার কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের কথা
বলেন। তবে দাম বেশি দিলেই সার বের করে দিচ্ছেন। এ ছাড়া কিছু কিছু ডিলার দোকানে মূল্যতালিকা টাঙিয়ে রাখলেও সেই অনুযায়ী বিক্রি করছেন না। এমনকি সরকারি দরের রসিদ দিলেও বাড়তি দরের রসিদ দিচ্ছেন না। অন্য দিকে ডিলার সাব ডিলার ছাড়া ও অনুমতি বিহীন লোকাল দোকানদারকে এ সার বিক্রি করার অভিযোগ
উঠেছে। এসব দোকাদার অধিক দামে সার বিক্রি করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি সারের খুচরা মূল্য ১ হাজার ১০০ টাকা(২২ টাকা প্রতি কেজি), এমওপি প্রতি বস্তা ৭৫০ টাকা (১৫ টাকা

কেজি),ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ইউরিয়া প্রতি বস্তা ৮০০ টাকা (১৬ টাকা কেজি) নির্ধারণ করে দিয়েছে।সারের কৃত্রিম সংকটের কারন অনুসন্ধানে দীর্ঘ দিন চেষ্টা করছে নড়াইলের সচেতন মহল। তারই ধারাবাহিকতায় গত (২৭ ফ্রেব্রুয়ারী) সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ এলাকায় সার বোঝায় একটি ট্রাক জব্দ করেন স্থানীয়রা। ট্রাক মালিকে ট্রাকের সার সম্পর্কে জানতে চাইলে এলোপাতাড়ি বলতে থাকেন।

বিষয়টি সন্দেহ হলে পুলিশকে জানলে ঘটনাস্থলে আসেন সদর থানার ওসি মাহামুদুর রহমান। ওসি
ট্রাক ড্রাইভার মিজানকে জিজ্ঞেসাবাদের পর অলোক কুন্ডুকে ডেকে আনেন। এরইমধ্যে ঘটনা স্থলে আসেন উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান। বিষয়টি বড় আকার ধারন করলে সেখানে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার।
পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে তাৎক্ষণিক জেলা প্রশাসক নির্বাহী মেজিস্ট্রেটকে ঘটনা স্থালে পাঠালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাকটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রেখে দেন। সার ব্যাবসায়ী অলোল কুন্ডু সারের অবৈধতাআছে দাবি করে কাগজ পত্র প্রদর্শন করেন। কাগজপত্র সঠিক ভাবে চাচাইয়েট জন্য জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে নড়াইল সদর উপজেলার কৃষি অফিসার রোকনুজ্জামান জানান, ট্রাকটি জব্দ হলে আমি এখানে এসেছি।

এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এ বিষয়ে সার ব্যাবসায়ী অলোক কুন্ডু বলেন, অহেতুক আমাকে ফাঁসানো হচ্ছে।আমি ট্রাকের মালিক মাত্র। ডিলারদের সার তাদের গন্তব্যে পৌছে দেওয়ার জন্যনেওয়া হচ্ছে। সার কালো বাজারির কোন সুযোগ নেই।

এহেন ঘটনায় জেলা জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল তার ডিলারসিপ বাতিল করার জোর দাবি জানিয়েছেন।

Previous Post

মহিপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

Next Post

পলাশবাড়ীর বরিশাল ইউপি’তে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে স্মৃতি এমপি-

প্রকাশক

প্রকাশক

Next Post
পলাশবাড়ীর বরিশাল ইউপি’তে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে স্মৃতি এমপি-

পলাশবাড়ীর বরিশাল ইউপি'তে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে স্মৃতি এমপি-

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ