সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

পটুয়াখালীতে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে  সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

প্রকাশক by প্রকাশক
June 19, 2023
in দেশ
0
পটুয়াখালীতে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে  সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে  সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: ৭১টিভি ও বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মানববন্ধনে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবী জানানো হয়।
সোমবার  (১৯ জুন) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ মানববন্ধন ও আলোচনা সভায় কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ অংশগ্রহন করে।
মানববন্ধনে কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের  (ভারপ্রাপ্ত) সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন , কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নৃশংস এ হত্যার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং  ইতোমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত ফাঁসির দাবি জানান। তারা আরো বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকি।
উল্লেখ্য: গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। 
Previous Post

পটুয়াখালীতে স্লুইসগেট আটকিয়ে মাছ শিকার, লোনা পানিতে ১০ গ্রাম প্লাবিত

Next Post

ভাড়ায় চলছে লালপুরের সরকারি ডাকঘর

প্রকাশক

প্রকাশক

Next Post
ভাড়ায় চলছে লালপুরের সরকারি ডাকঘর

ভাড়ায় চলছে লালপুরের সরকারি ডাকঘর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ