সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্য কর্তৃক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রকাশক by প্রকাশক
November 15, 2023
in ক্রাইম
0
পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্য কর্তৃক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্য কর্তৃক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। 
 
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ফজলুর রহমান (৫২) নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে ফজলুর রহমান কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুর বারোটার দিকে আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। 
মারধরের শিকার ফজলুর রহমান জানান, প্রায় ২ বছর আগে ইউসুফের বড় মেয়ের সঙ্গে আমার ছোট ভগ্নিপতি সিদ্দকুর রহমানের ছেলের প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। তখন আমি বিদেশে ছিলাম। পরে এলাকায় এসে সিটি গ্রুপের সঙ্গে ডিলারী ব্যবসা শুরু করি। এঘটনা নিয়ে ইউসুফ আমার বোন ফাতেমা ও ভগ্নিপতি সহ আমাদের নামে অন্তত ১০ টি মিথ্যা মামলা করেছে। এছাড়া বেশ কয়েকবার আমাকে তারা আলীপুর বাজারে বসে হুমকি ধামকি দিয়েছে। বর্তমানে ছেলে এবং মেয়ে কোথায় রয়েছে আমরা কিছুই জানিনা। মঙ্গলবার আমি আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় আসলে সাবেক ইউপি সদস্য ইউসুফ, তার ভাই ইউনুছ, হারুন, জলিল, সেকান্দার মোল্লা ও আল-আমিন মারধর শুরু করে। এক পর্যায় ইউসুফ বাঁশ দিয়ে বেধড়ক মাধধর করেন এবং আমার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 
 প্রত্যক্ষদর্শি জাকির মল্লিক জানান, আমি থ্রি পয়েন্ট এলাকায় ছিলাম। এসময় সাবেক মেম্বর ইউসুফ কম্পানী ও তার ভাই ইউনুচ সহ ৫/৬ জন হঠাৎ ফজলুর রহমানের উপর হামলা চালায়। তাকে ইচ্ছে মতো মারধর করে। আমি মারধর থামাতে গিয়েও তাদের সঙ্গে পারি নাই। আমরা যা জানি, যখন ইউসুফ কোম্পানীর মেয়ে ও সিদ্দিকের ছেলে প্রেমের সম্পর্কে জড়ায় তখন তো ফজলুর রহমান বিদেশে ছিলো। তাকে অহেতুক মারধর করা হয়েছে।   
ফজলুর রহমানের ছোট বোন ফাতেমা বেগম জানান, আমার ছেলের সঙ্গে সাবেক মেম্বর ইউসুফের মেয়ে সম্পর্কে জড়ায়। এ বিষয়ে আমরা কিছুই জানিনা। এ ঘটনায় গত বছর মেম্বর ইউসুফ আমাদের বাড়িঘর ভাংচুর করে। আমার স্বামী সিদ্দিকুর রহমান হাওলাদার বর্তমানে তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারছেনা। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খান লেলিন জানান, মঙ্গলবার ফজলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মাথা ফেটে যাওয়ার কারনে একাধিক সেলাই লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি নেয়া হয়েছে। 
লতাচাপলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউসুফ কোম্পানী জানান, এবিষয়ে আমার কিছু জানা নেই। তবে আওয়ামীলীগের দুই ছেলে তাকে মারধর করেছে এটুকুই আমি জানি।   
মহিপুর থানার ওসি ফেরদৌস আলম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Previous Post

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের নতুন অধ্যক্ষ খান শাহাবুদ্দিন

Next Post

প্রকাশক

প্রকাশক

Next Post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ