সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত 

প্রকাশক by প্রকাশক
August 21, 2023
in জাতীয়
0
পটুয়াখালীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত 
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত 
 
নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত শাসনামলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বর্বরোচিত এ গ্রেনেড হামলা দিবস পালিত পালিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিববুর রহমান বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের একমাত্র ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এমপি মহিব আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্থ করতে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে ঘাতকরা। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের জন্য জননেত্রী হামলা থেকে বেঁচে যান। কিন্তু এ হামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ দলের ২৪জন নিহত ও অনেক নেতা-কর্মী পঙ্গুত্ববরণ করেন।’
 
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভার শুরুতে ২০০৪ সালের ২১ আগষ্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং সভা শেষে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। 
 
Previous Post

তানোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Next Post

কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারীর মৃত্যু দাবির চেক হস্তান্তর

প্রকাশক

প্রকাশক

Next Post
কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারীর মৃত্যু দাবির চেক হস্তান্তর

কুয়াকাটা পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারীর মৃত্যু দাবির চেক হস্তান্তর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ