সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা 

প্রকাশক by প্রকাশক
May 17, 2024
in পটুয়াখালী, ফিচার, বিশেষ সংবাদ, রাজনীতি
0
পটুয়াখালীতে অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা 
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

পটুয়াখালীতে অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা 
 
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধ শতাধিক দুঃস্থ, অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর উপহারের অর্থ সহায়তার চেক। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষ পায়রায় প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তার এ চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। 
 
এসময় তিনি বলেন, ‘সন্ত্রাস, শালিজ বাণিজ্য, চাঁদাবাজি মুক্ত শান্তিময় কলাপাড়া প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। সাধারণ মানুষের শান্তি বিঘ্নিতকারী সে যেই হোক, আমার দলের নেতাকর্মী হলেও আমি তাকে ছাড় দেব না।’  
 
কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ, মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির কবির প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া প্রমূখ।  
 
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ পায়রার শুভ উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী অনুষ্ঠান স্থলে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কলাপাড়া ইউএনও। 
 
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কলাপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় মানুষকে ৪০ লক্ষ টাকার অর্থ সহায়তা দেয়া হয়।
Previous Post

চাটখিল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ খান পক্ষপাতিত্বের অভিযোগ এনে থানার ওসি কে প্রত্যাহার ও দুই কলেজের শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছেন

Next Post

মহারাষ্ট্র হল FLiRT Covid-19 উপ-বংশের প্রভাবশালী স্ট্রেনের আবাসস্থল।

প্রকাশক

প্রকাশক

Next Post
মহারাষ্ট্র হল FLiRT Covid-19 উপ-বংশের প্রভাবশালী স্ট্রেনের আবাসস্থল।

মহারাষ্ট্র হল FLiRT Covid-19 উপ-বংশের প্রভাবশালী স্ট্রেনের আবাসস্থল।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ