সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পাটপণ্যের মেলার আয়োজন করতে যাচ্ছে জেডিপিসি

প্রকাশক by প্রকাশক
November 4, 2024
in সারাবাংলা
0
পাটপণ্যের মেলার আয়োজন করতে যাচ্ছে জেডিপিসি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

পাটপণ্যের মেলার আয়োজন করতে যাচ্ছে জেডিপিসি

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে ০৫ (পাঁচ) দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হয়েছে। মেলার সাথে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে। এর আয়োজন উপলক্ষে আজ সোমবার (৪নভেম্বর) তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রেস ব্রিফিং এর আয়োজন করে। এ সময় জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত বলেন, ‘পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে মেলা করা হচ্ছে। সরকার পলির বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে। মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। “

রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে ) লিখতে গিয়ে প্রতিযোগিরা পাটের বিষয়ে আরো জানবে,আগ্রহী করবে । এর জন্য মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে ।’

উল্লেখ্য, বহুমুখী পাটপণ্যের প্রচার ও পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পহেলা নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগনকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক ‘সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগীতা আয়োজন হচ্ছে এতে সকলকে আমন্ত্রণ জানানো হবে।

প্রসঙ্গত, এ মেলায় বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০ টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ০৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ , অফিস আইটেমস , নার্সারী আইটেম , হোম টেক্সটাইল , পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

Previous Post

আন্দোলনে আহতদের সুচিকিৎসায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার – স্বাস্থ্য উপদেষ্টা

Next Post

প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ির উৎপাদন বাড়ানো আহবান বাণিজ্য উপদেষ্টার

প্রকাশক

প্রকাশক

Next Post
প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ির উৎপাদন বাড়ানো আহবান বাণিজ্য উপদেষ্টার

প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ির উৎপাদন বাড়ানো আহবান বাণিজ্য উপদেষ্টার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ