সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

প্রকাশক by প্রকাশক
November 5, 2025
in সারাবাংলা
0
পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
 
বিনোদন ডেক্স:বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের ঘোষণা দিয়েছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ‘ক্যাটাগরির প্রথম অফিসিয়াল ওয়াটারপ্রুফ স্মার্টফোন’ রিয়েলমি সি৭৫-এর অবিশ্বাস্য সাফল্যের ধারাবাহিকতায় এই সেগমেন্টের সবচেয়ে ওয়াটার-রেজিজট্যান্ট ও উজ্জ্বলতম ফোন হিসেবে এটি নিয়ে আসা হলো।
 
দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অফিসিয়াল রিসেলার আউটলেট থেকে ক্রেতারা ৫-৭ নভেম্বর পর্যন্ত রিয়েলমি সি৮৫ প্রো প্রি-বুক করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্র্যান্ডের সি-সিরিজ স্মার্টফোনের এক্সক্লুসিভ আগাম অ্যাক্সেস উপভোগ করতে পারবেন।
 
প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতারা এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগের সাথে বাংলালিংকের বিশেষ অফারসহ আকর্ষণীয় উপহার পাবেন। এই প্রি-অর্ডার উপহারগুলো সীমিত সময় এবং শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে। ফার্স্ট-সেল চলাকালে রিয়েলমি সি৮৫ প্রো সংগ্রহকারী ক্রেতাদের এই উপহার দেওয়া হবে।
 
রিয়েলমি সি৮৫ প্রোর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইন্ডাস্ট্রি-লিডিং আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, যা ফোনটিকে পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম করে তোলা। প্রবল বৃষ্টি, দুর্ঘটনাক্রমে কিছু পড়ে যাওয়া বা আউটডোরে অ্যাডভেঞ্চার যাই হোক না কেন, ডিভাইসটি চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত জানার পর ব্যবহারকারীরা এখন পুরোপুরি দুশ্চিন্তামুক্ত থাকার সুযোগ পাবেন।
 
ফোনটিতে রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা সারাদিনের প্রোডাক্টিভিটি, গেমিং ও বিনোদনের জন্য অসাধারণ ব্যাকআপ দেয়। পাশাপাশি, এতে ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অন্য ডিভাইস চার্জ করার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এটিকে একদম যথার্থ সঙ্গী করে তুলবে।
 
ডিউরেবিলিটির পাশাপাশি, পারফরম্যান্স ও স্টাইলেও কোনো আপস করেনি রিয়েলমি সি৮৫ প্রো। ফোনটিতে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পাশাপাশি, এর ৪০০০ নিটস পিক ব্রাইটনেস উজ্জ্বল আলোতেও অত্যন্ত নিখুঁত ও ঝকঝকে ভিজ্যুয়াল নিশ্চিত করে; যা এটিকে এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেতে পরিণত করেছে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ইন্টেলিজেন্ট এআই অপটিমাইজেশনের মাধ্যমে গেমিং, মাল্টিটাস্কিং, স্ট্রিমিং, ফটোগ্রাফি ও আউটডোর ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও, এতে এআই এডিট জিনি ও এআই আউটডোর মোডের সুবিধা থাকায় ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থানে অনায়াসে ছবি এডিট করতে পারবেন।
রিয়েলমি সি৮৫ প্রো ‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’ দুটি অনন্য রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই দুটি রঙই নান্দনিক ও প্রাণবন্ত আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটায়, যা হালকা ও প্রিমিয়াম বিল্ডের সাথে যুক্ত হয়ে প্রতিটি গ্রিপে স্টাইল ও কমফোর্ট নিশ্চিত করে। বাজারে এই ফোন তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে- ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবি ভার্সনের মূল্য মাত্র ২৪,৯৯৯ টাকা।
Previous Post

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

রাজধানীর মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পেশ 

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজধানীর মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পেশ 

রাজধানীর মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পেশ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ