সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

পুলিশের চিরুনী অভিযানে গরু উদ্ধার, চুরির দায়ে দুই ভাই গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
July 31, 2023
in ফিচার, সারাবাংলা
0
পুলিশের চিরুনী অভিযানে গরু উদ্ধার, চুরির দায়ে দুই ভাই গ্রেফতার
0
SHARES
70
VIEWS
Share on FacebookShare on Twitter

পুলিশের চিরুনী অভিযানে গরু উদ্ধার,
চুরির দায়ে দুই ভাই গ্রেফতার

আহসান হাবীব, পঞ্চগড়:

পঞ্চগড়ের তেতুলিয়ায় গেরস্থের ঘর থেকে গরু চুরির পর ১৬ ঘন্টার মধ্যে সে গরু উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতার হওয়া আসামীরা হলেন, শফিকুল ইসলাম (২৮) ও মোঃ আবু তালেব (২২)। সম্পর্কে তারা দুই ভাই। শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ডাকবদলী গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।

 

সোমবার (৩১ জুলাই) দুপুরে উদ্ধার হওয়া গরুগুলোকে মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অপরদিকে গ্রেফতার হওয়া চুরির অপরাধে দুই ভাইকে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

 

এর আগে গরু চুরির পর উদ্ধার ঘটনায় দুপুরে সংবাদ সম্মেলন করে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী। এ সময় থানার পুলিশের ওসি (তদন্ত) আরমান আলী, এসআই আব্দুল লতিফ ও মামলার তদন্তকারি এসআই গোলাম মোস্তফাসহ অন্যান্য পুলিশ উপস্থিত ছিলেন।

 

তিনি সাংবাদিকদের বলেন, শনিবার শেষ রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ এলাকার বাসিন্দা ও শিক্ষক হীরালাল বাবুর বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়। চুরি হওয়ার পর ভোরে হীরালাল বাবু পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ থানা এলাকার এক্সিট পয়েন্ট ও এন্ট্রি পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে জানান মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

 

পুলিশ সুপারের দিকনির্দেশনা পেয়ে রবিবার ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় চিরুণী অভিযান অব্যাহত রেখে গ্রেফতার হওয়া শফিকুল ইসলাম ও আবু তালেবের বাড়ির ভিতর আঙ্গিনা হতে স্থানীয়দের উপস্থিতিতে গরু উদ্ধারসহ শফিকুল ও আবু তালেবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

Previous Post

বাঁশখালী পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

Next Post

উখিয়ার শীর্ষ মাদক কারবারি করইবনিয়ার ভুট্রো ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক

প্রকাশক

প্রকাশক

Next Post
উখিয়ার শীর্ষ মাদক কারবারি করইবনিয়ার ভুট্রো ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক

উখিয়ার শীর্ষ মাদক কারবারি করইবনিয়ার ভুট্রো ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ