সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ফিলিস্তিনীদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে – ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
October 26, 2024
in আন্তর্জাতিক
0
ফিলিস্তিনীদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে – ধর্ম উপদেষ্টা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনীদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে – ধর্ম উপদেষ্টা

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, শনিবার (২৬ অক্টোবর ২০২৪):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববাসিকে ফিলিস্তিনের নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। তাদের মানবাধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মুসলিম বিশ্বকে ফিলিস্তিনীদের সহায়তায় ঐক্যবদ্ধ হতে হবে।

 

আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে পয়েট্রি ফর প্যালেস্টাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে আছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি এবং সেদেশের নির্যাতিত জনসাধারণের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।  আমরা তাদের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করি।

 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সমগ্র বিশ্ব নিরব আছে। ফিলিস্তিনী নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।

 

ড. খালিদ বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এ ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা আল কুদস বা মসজিদুল আকসা রয়েছে। এই পবিত্র ভূমিতে শতাধিক নবী রাসুলের সমাধি রয়েছে। উপদেষ্টা এ ভূমির পবিত্রতা রক্ষায়  মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

 

ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান মঞ্জু ও মেজর জেনারেল এহতেশামুল হক প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

 

পরে উপদেষ্টা নির্বাচিত কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Previous Post

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

Next Post

জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে- জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে- জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে- জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ