সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এতোদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন পরিস্থিতির মুখোমুখি

নেতা-কর্মীরা একে বর্ণনা করছেন ‘সুসময়’ হিসেবে

প্রকাশক by প্রকাশক
August 25, 2024
in ফিচার
0
বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এতোদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন পরিস্থিতির মুখোমুখি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এতোদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন পরিস্থিতির মুখোমুখি–

নেতা-কর্মীরা একে বর্ণনা করছেন ‘সুসময়’ হিসেবে।

মামলার ভয় নেই, কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা নেই, গ্রেফতার হওয়ার ঝুঁকি নেই। ফলে দলগুলোও এখন নতুন উদ্যোমে রাজনীতির মাঠে নেমেছে।

বিএনপি চেষ্টা করছে, দেশব্যাপী দল গুছিয়ে নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত করতে। ইতোমধ্যে স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদিকে জামায়াত চেষ্টা করছে ছাত্র আন্দোলনে আহত-নিহতদের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি দিয়ে ‘জনসম্পৃক্ততা’ বাড়াতে।

 

তবে একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন নিয়েও নিজস্ব মতামত আছে দলগুলোর।

এক্ষেত্রে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামী ‘যৌক্তিক সময়’ দেয়ার কথা বলছে।

তবে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তবর্তীকালীন সরকার কতদিনে, কী কী সংস্কার করবে তার একটা রূপরেখা খুব দ্রুতই দেয়া উচিত।

কিন্তু রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আসলে কী চায়?

নির্বাচনের জন্য দলকে ‘তৈরি করতে’ চায় বিএনপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার রাজপথে প্রথম বড় ধরনের যে শোডাউন হয়, সেটা করে বিএনপি।

সরকার পতনের একদিন পর নয়াপল্টনে মহাসমাবেশে অংশ নেন দলটির হাজার হাজার নেতা-কর্মী।

তবে এরপরে আর বড় কোন কর্মসূচিতে যায়নি দলটি। বরং অঙ্গ-সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠান, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নেতা-কর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং আন্দোলনে আহত-নিহতদের দেখতে যাওয়ার মতো রুটিন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ দেখা গেছে বিএনপি’র রাজনৈতিক কার্যক্রম।

এরমধ্যে স্থায়ী কমিটিসহ বিভিন্ন কমিটিতে কিছু রদবদল হয়েছে। দলটির কারাবন্দী বহু নেতা কারামুক্ত হয়েছেন এবং হচ্ছেন।

নেতা-কর্মীদের নামে থাকা মামলা কীভাবে প্রত্যাহার হবে সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সংগৃহীত 

Previous Post

নরসিংদীর মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গন অভূথ্যানে শহীদ শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম ও সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

Next Post

কালিয়াকৈরে চন্দ্রা স্পিনিং কারখানা টি দখলে নেয়ার অভিযোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
কালিয়াকৈরে চন্দ্রা স্পিনিং কারখানা টি দখলে নেয়ার অভিযোগ

কালিয়াকৈরে চন্দ্রা স্পিনিং কারখানা টি দখলে নেয়ার অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ