সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

মানব পাচার মামলায় নড়াইল থেকে গ্রেফতার চক্রের মূলহোতা শাকিল তিন দিনের রিমান্ডে

প্রকাশক by প্রকাশক
December 13, 2023
in ফিচার
0
মানব পাচার মামলায় নড়াইল থেকে গ্রেফতার চক্রের মূলহোতা শাকিল তিন দিনের রিমান্ডে
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
মানব পাচার মামলায় নড়াইল থেকে গ্রেফতার চক্রের মূলহোতা শাকিল তিন দিনের রিমান্ডে
 
খন্দকার সাইফুল। নিজস্ব প্রতিবেদক। নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রাম থেকে গ্রেফতার একাধিক মানব পাচার মামলার প্রধান আসামি এ চক্রের মূলহোতা মো.শাকিল হোসেনের (৩৭) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ডিসেম্বর) খুলনা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) মো.রফিকুল ইসলাম।
এর আগে গত রোববার (৯ডিসেম্বর)) আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই দিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
জানা যায়, কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখের মেয়ে মিতা খানম নামের এক নারীকে ফ্রান্সে নেয়ার কথা বলে ভারতে নিয়ে পাচারের অভিযোগে গত ৬ ডিসেম্বর হরিণটানা থানায় ৫ আসামির বিরুদ্ধে মামলা করেন তার পিতা খাজা মিয়া শেখ। মামলার অন্যান্য আসামিরা হলেন-রাজিবুল ইসলাম রাজিব,রাকিবুল ইসলাম রাতুল,মমিনুল ইসলাম সাগর ও পিয়ারী বেগম। এদের মধ্যে মূলহোতা শাকিল হোসেনকে বুধবার (৬ ডিসেম্বর) গভীর রাতে খুলনার হরিণটানা থানার এস.আই মো.রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কালিয়া থানা পুলিশের সহায়তায় ফোন কল ট্রাকিংয়ের মাধ্যমে গ্রেফতার করেছে পুলিশ। আসামি মো.শাকিল হোসেন চাঁচুড়ী গ্রামের মৃত.ছাব্বির রহমান ওরফে মনু মোল্যার ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানব পাচারসহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়,উক্ত আসামি দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত রয়েছে। তিনি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। সে গ্রামের সহজ-সরল নিরীহ অসংখ্য সুন্দরী নারীসহ বিভিন্ন মানুষদের উচ্চ বেতনে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা-পয়সা আত্মসাৎ করে ভারত,মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিক্রি করে দেয়। তার বিরুদ্ধে একাধিক মানব পাচারের মামলা চলমান রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) মো.রফিকুল ইসলাম বলেন,‘মামলার ভিকটিমকে উদ্ধার,এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতারসহ মামলার মূল রহস্য উদঘাটনের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। শিগগিরই আসামিকে থানায় আনা হবে। তারপর জিজ্ঞাসাবাদ শুরু
Previous Post

জামালপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন ইউএনও

Next Post

ভোলায় ১৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করা হচ্ছে

প্রকাশক

প্রকাশক

Next Post
ভোলায় ১৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করা হচ্ছে

ভোলায় ১৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করা হচ্ছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ