সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

রামপালে সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
December 8, 2023
in ফিচার, রাজনীতি, সারাবাংলা
0
রামপালে সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
রামপালে সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত
 

রামপাল ( বাগেরহাট )প্রতিনিধিঃ দরজায়  কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া।  সুন্দরবনের কোলঘেষা ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনেও এর ব্যতিক্রম নয়। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের রামপালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

 

সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ড. এ কে আজাদ ফিরোজ টিপু, মোল্লা আ. রউফ,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের আইন-উপ কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান ওবায়েদ।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন,  অধ্যক্ষ মোতাহার রহমান,  শেখ নিজাম উদ্দিন,  অধ্যক্ষ খালিদ আহমেদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার,  তালুকদার সাব্বির আহমেদ,  সুলতানা পারভীন ময়না, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন,  গাজী আক্তারুজ্জামান,  শেখ নুরুল আমিন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নৌকা মার্কা স্বাধীনতার মার্কা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। তাই দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। তিনি বিচার বিবেচনা করে এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন।  আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। দলের মধ্যে যে কোন কারণে মত পার্থক্য তৈরি হতে পারে।  এখন সবাই অতীত ভুলে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে এই আসনে হাবিবুন নাহারকে বিজয়ী করতে হবে।

 

Previous Post

নড়াইলে লোহাগড়ায় বাড়ি থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার আসামি পলাতক 

Next Post

ফরিদপুরে ভাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধার 

প্রকাশক

প্রকাশক

Next Post
ফরিদপুরে ভাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধার 

ফরিদপুরে ভাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধার 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ