সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

রামপালে ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, মূলহোতা গ্রেফতার 

প্রকাশক by প্রকাশক
January 18, 2024
in দেশ
0
রামপালে ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, মূলহোতা গ্রেফতার 
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
রামপালে ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, মূলহোতা গ্রেফতার 
 
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ৮ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরদার সিরাজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে।
 
অভিযুক্ত সিরাজুল ইসলাম উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই (সরদার বাড়ি) এলাকার মৃত সামসুদ্দীন সরদারের পুত্র। 
 
বুধবার (১৭ জানুয়ারী) রাতে রামপাল থানা পুলিশ উপজেলার তেলিখালী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করে। এর পূর্বে একই দিন রাতে ভিকটিমের মা মোসাঃ রাবেয়া খাতুন বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন।
 
রামপাল থানা পুলিশ ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, রামপাল উপজেলার তেলিখালী গ্রামের জনৈক ব্যক্তির দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়া কন্যা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয় ছুটি হলে বাড়িতে ফিরছিলো। গত ১০ জানুয়ারী বিকাল সোয়া ৪ টার সময় ভিকটিমকে অভিযুক্ত সিরাজুল ইসলাম স্থানীয় ফয়সালের মৎস্য  ঘেরের বাসায় নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা করে। কন্যার কাছ থেকে বিষয়টি জানতে পেরেও সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানা পুলিশের স্মরনাপন্ন হন।
 
রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বলেন, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামী সিরাজুলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গ্রেফতারকৃত সিরাজুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 
 
Previous Post

ভাঙ্গায় গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

Next Post

অভয়নগরে ট্রেন দুর্ঘটনায় নিহত -১

প্রকাশক

প্রকাশক

Next Post
অভয়নগরে ট্রেন দুর্ঘটনায় নিহত -১

অভয়নগরে ট্রেন দুর্ঘটনায় নিহত -১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ