সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
September 23, 2025
in জাতীয়
0
সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা
বিলাল হুসাইন:ঢাকা, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি ছাড়া মানুষের মাঝে ভ্রাতৃত্ব, শান্তি ও উন্নয়ন কোনো কিছুই টেকসই হতে পারে না।সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি।

আজ বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে নাগরিকদের পারস্পরিক ঐক্যের ওপর। সমাজে নানা ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির মানুষ একসাথে বাস করে। তাদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া প্রকৃত উন্নয়ন ও মানবিক পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যত দৃঢ় হবে, জাতীয় ঐক্য তত শক্তিশালী হবে এবং রাষ্ট্র দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ও সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালী জনগোষ্ঠীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

 

Previous Post

ফায়ার ফাইটার শামীম আহমেদ এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

Next Post

কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়

কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
  • ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর
    ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ