সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সার্ভিস চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি অকার্যকর পড়ে থাকবে না- ড. ওমর ইশরাক

প্রকাশক by প্রকাশক
December 11, 2024
in সারাবাংলা
0
সার্ভিস চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি অকার্যকর পড়ে থাকবে না- ড. ওমর ইশরাক
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সার্ভিস চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি অকার্যকর পড়ে থাকবে না- ড. ওমর ইশরাক

আলী আহসান রবি
১১ ডিসেম্বর, ২০২৪

স্বনামধন্য মেডিকেল টেকনোলজি ইন্ডাস্ট্রি লিডার, মেডট্রনিকের প্রাক্তন সিইও এবং চেয়ারম্যান ড. ওমর ইশরাক বলেছেন, যে সকল প্রস্তুতকারক বা কোম্পানি হাসপাতালে যন্ত্রপাতি এবং মেশিনারি সরবরাহ করে তাদের সাথে এমন সার্ভিস চুক্তি হতে হবে যাতে যন্ত্রপাতিতে কোন সমস্যা হলে তারা নিজ উদ্যোগে এটা ঠিক করে দেয়। সার্ভিস চুক্তিতে এটা উল্লেখ থাকলে প্রস্তুতকারক বা সরবরাহ কোম্পানি নিজেরাই এটা মেরামত করবে। প্রয়োজনে তারা যন্ত্রপাতি নিয়ে গিয়ে ঠিক করবে অথবা আমাদের দেশেই যন্ত্রপাতি ঠিক করার জন্য তাদের অফিস স্থাপন করবে। সার্ভিস চুক্তিতে স্পষ্ট করে এসব বিষয়গুলি উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি নিয়ে সমস্যা হবে না।

১০ ডিসেম্বর ২০২৪ খ্রি. মঙ্গলবার সকাল ১১:০০ টায় ঢাকার শাহবাগের বিএসএমএমইউ কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। সভায় সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ, মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এবং এ সকল যন্ত্রপাতি ঠিকমতো মেরামত, সংরক্ষন, এবং অকেজো যন্ত্রপাতি কার্যোপযোগী করার উপায় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

ওমর এস. ইশরাক একজন বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়িক নির্বাহী, জানুয়ারি ২০২০ থেকে ইন্টেলের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে জুন ২০১১ থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত মেডট্রনিকের বোর্ডের সিইও এবং চেয়ারম্যান ছিলেন, এবং ডিসেম্বর ২০২০ পর্যন্ত নির্বাহী চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আরো বলেন, যদি আমরা রোগ হবার আগে তা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়বে না। মাত্রাতিরিক্ত রোগী ভর্তি হবার কারণে হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা দেয়াটা ব্যাহত হয়। আমাদের রোগ না হবার জন্য প্রিভেনটিভ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াটা জরুরি।

সভায় তিনি আরো বলেন, আমরা যদি হাসপাতাল বানানোর কথা বলি, বর্তমানে জনসংখ্যা এবং রোগীর যে চাপ তা শুধু হাসপাতাল বানিয়ে সমাধান করাটা সম্ভব নয়। আমরা যদি রোগের প্রতিরোধমূলক ব্যবস্থার উপর গুরুত্ব দেই, তাহলে গ্রাম থেকে শহরে, ঢাকায় রোগীর চাপ বাড়বে না। এজন্য আমাদের সচেতনতা এবং রোগ প্রতিরোধের উপর আমাদের গুরুত্ব দিতে হবে।

গ্রামীণ মানুষের সেবার উদ্দেশ্য ড. ওমর ইশরাক প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্তান সম্ভবা প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবার জন্য পোর্টেবল আল্ট্রাসনোগ্রাফি মেশিন সরবরাহ করেছেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আমরা খালি ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্য সেবা না। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবার মধ্যে ফিরে যাই , তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব। আমরা রাতকানা রোগের কথা জানি। একসময় বাচ্চাদের মাঝে এই রোগের অনেক প্রকোপ ছিল। ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে যেমন সবুজ শাক-সবজি, হলুদ ফলমূল খেলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে মানুষের সচেতনতার কারণে এই রোগের প্রকোপ অনেকটাই কমেছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী ডা. মোঃ সায়েদুর রহমান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী। আরো উপস্থিত ছিলেন মেডট্রনিক ল্যাবসের প্রেসিডেন্ট রুচিকা সিনঘাল, বিশেষজ্ঞ ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Previous Post

পৃথিবীতে এখনও খাদ্যের জন্য হাহাকার থেমে নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post

ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ