সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

সালথায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশক by প্রকাশক
March 26, 2023
in জাতীয়, দেশ, ফিচার, সারাবাংলা
0
সালথায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সালথায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

 

আবু নাসের হুসাইন,

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের সালথায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ৯ টায় মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন ও উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সালথা থানা পুলিশ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি স্বাধীনতা র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন ও সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক।

উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

 

 

Previous Post

চৌদ্দগ্রামে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Next Post

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয় কোস্ট গার্ডের দুইটি যুদ্ধ জাহাজ

প্রকাশক

প্রকাশক

Next Post
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয় কোস্ট গার্ডের দুইটি যুদ্ধ জাহাজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয় কোস্ট গার্ডের দুইটি যুদ্ধ জাহাজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
    নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
    সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
    ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
    মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
    মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • শফিকুল ইসলাম খান হতে চান মির্জাপুর উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান
    শফিকুল ইসলাম খান হতে চান মির্জাপুর উয়ার্শী ইউনিয়নের [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ