সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্তা করেছিলেন যারা

প্রকাশক by প্রকাশক
November 9, 2024
in সারাবাংলা
0
সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্তা করেছিলেন যারা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্তা করেছিলেন যারা

আলী আহসান রবি,নিজেস্ব প্রতিবেদক: 
০৮ নভেম্বর, ২০২৪

সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্তা করার ভিডিও প্রকাশ পেয়েছে। জানা গেছে, ড. আসিফ নজরুলকে হেনস্তাকারীরা হলেন- সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসূত্রে এ তথ্য জানা গেছে।

সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে গণমাধ্যমটি জানিয়েছে, জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের গাড়িতে করে আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রটোকল ছিল আইন উপদেষ্টার সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপদেষ্টা গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক এসে তাকে ঘিরে ধরেন। জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত উপদেষ্টাকে বিরক্ত করেন হেনস্তাকারীরা। তারা আওয়ামী লীগের সমর্থক বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। হেনস্থার সময় সেখানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান।

জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার ভাষ্য, জেনেভার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার জন্য বিমানবন্দরে প্রবেশের পথে কিছু লোক উপদেষ্টার সঙ্গে বাজে ব্যবহার করেন। উপদেষ্টার সঙ্গে দূতাবাসের লোকজন ছিল উল্লেখ করে তিনি বলেন, “ওনাকে প্রটোকল দেওয়া হয়েছে। হঠাৎ কিছু লোক এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য যে, উপদেষ্টা আসিফ নজরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির মিটিং যোগ দিতে জেনেভা যান। আইএলওতে বাংলাদেশের দুটি মামলা চলছে। সে জন্য উপদেষ্টা সেখানে গিয়েছেন। তিনি আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। আসিফ নজরুলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নেন।

Previous Post

গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Next Post

গোপন বৈঠক করছিলেন ৭০ ইউপি সদস্য, গ্রেপ্তার আ.লীগপন্থি ১৯

প্রকাশক

প্রকাশক

Next Post
গোপন বৈঠক করছিলেন ৭০ ইউপি সদস্য, গ্রেপ্তার আ.লীগপন্থি ১৯

গোপন বৈঠক করছিলেন ৭০ ইউপি সদস্য, গ্রেপ্তার আ.লীগপন্থি ১৯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ