সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

অটোমেটেড সরকারি আর্থিক সেবা সম্পদের অপচয় ও দূর্নীতি প্রতিরোধে সহায়ক : অর্থ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
September 30, 2024
in ফিচার
0
অটোমেটেড সরকারি আর্থিক সেবা সম্পদের অপচয় ও দূর্নীতি প্রতিরোধে সহায়ক : অর্থ উপদেষ্টা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

অটোমেটেড সরকারি আর্থিক সেবা সম্পদের অপচয় ও দূর্নীতি প্রতিরোধে সহায়ক : অর্থ উপদেষ্টা

আলী আহসান,স্পেশাল করেসপন্ডেন্ট:

 উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অপচয় ও দূর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, আর্থিক সেবার বিভিন্ন প্লাটফর্ম একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা সম্ভব হলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সাধারণ মানুষ সেবা প্রদানকারীর কাছে না গিয়ে যত বেশী সেবা অটোমেটেড পদ্ধতি পাবেন ততই দূর্নীতি কমবে এবং নিবিঘ্নে সেবা পাবেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুততার সাথে, সহজে ও সাশ্রয়ী ভাবে প্রদানের জন্য তৈরি করা বিভিন্ন অন-লাইন প্ল্যটফর্ম উদ্বোধন করে বলেন, উদ্ভাবিত বিভিন্ন অটোমেটেড সেবা প্লাটফর্মের কার্যকারিতা সমুন্নত রাখার জন্য দক্ষ জনবল সৃষ্টি করে তাদের মাধ্যমে নিয়মিত নবায়ন করতে হবে।

উদ্বোধন করা সেবাসমূহের মধ্যে রয়েছে- নবরূপায়িত আইবাস++ ওয়েবসাইট; এ-চালান ওয়েবসাইট; পেনশনারদের জন্য লাইফ ভেরিফিকেশন অ্যাপ; পেপারলেস অনলাইন লাস্ট পেমেন্ট সার্টিফিকেট (এলপিসি); সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন দাখিল, ছুটি মঞ্জুর ও হিসাবায়নের জন্য অনলাইন ছুটি ব্যবস্থাপনা; অনলাইনভিত্তিক সরকারি আবাসন না-দাবি সনদপত্র এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতার বিল দাখিল ও চাকুরি সংক্রান্ত অন্যান্য তথ্য অনলাইনে প্রাপ্তির সুবিধার্থে ‘আইবাস সেইফ’ মোবাইল অ্যাপ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নূরুল ইসলাম, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, মো: সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, মো: আবদুর রহমান খান, এফসিএমএ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং মো: শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইনানসিয়াল ম্যানেজমেন্ট টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) কর্মসূচির আওতায় প্রস্তুতকৃত বিভিন্ন অনলাইন সেবার ওপর উপস্থাপনা করেন অর্থ বিভাগের অতিরিক্তি সচিব ও এসপিএফএমএস কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মো: নূরুল ইসলাম বলেন, কার্যকর পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাস্তবায়নে মানসম্মত হিসাবরক্ষণ ও নিরীক্ষা পদ্ধতির অবদান অনস্বীকার্য এবং এটি সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদ কর্তৃক অনুমোদিত তহবিল অভীষ্ট লক্ষ্যে ব্যবহৃত হয়েছে কিনা এবং আর্থিক ক্ষমতা ও পদ্ধতি মেনে ব্যয় নির্বাহ করা হয়েছে কিনা তা পর্যালোচনার ক্ষেত্রে সিএজির অডিট রিপোর্ট মূল তথ্যসূত্র হিসেবে কাজ করে, যা সরকারি হিসাব কমিটিকে কার্যকর ভূমিকা পালনে সহায়তা করে।

মো: আবদুর রহমান খান বলেন সাধারণ মানুষের কাছে সেবা স্বচ্ছতার সাথে পৌঁছে দেয়ার জন্য এনবিআর এর বিভিন্ন কার্যক্রম অটোমশেন করা হচ্ছে। এনবিআরে এর অেটোমেশনের কজা আইবাস++ এর সাথে সমন্বয় করে করা হচ্ছে যাতে সেবার সুযোগ সম্প্রসারিত হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

মো: শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী বলেন, আমাদেরকে ইনক্লুসিভ আর্থিক ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে যাতে অর্থনীতিতে সেকেন্ড জেনারেশন রিফর্ম করে টেকসই আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।

সভাপতির বক্তব্যে ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, সরকারি অর্থ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হচ্ছে একটি আধুনিক তথ্য প্রযুক্তিভিত্তিক ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং বাংলাদেশে এ সিস্টেম হলো আইবাস++, যা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও পরিচালনাকে আরও কার্যকর এবং স্বচ্ছ করতে সহায়তা করছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম তার উপস্থাপনায় বলেন, অর্থ বিভাগের বিভিন্ন অনলাইন সেবা সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করছে। সেবাগ্রহীতাদের এ কার্যক্রমের সর্বাধিক সুবিধা গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য একটি সর্বাধুনিক ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। ‘এ চালান’, ‘ইএফটি’, জি-টু-পি, পেনশন, ব্যক্তিগত লেজার অ্যাকাউন্ট, ব্যয় সংশ্লিষ্ট তথ্য রিয়েল টাইমে এ ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে।

তিনি তার উপস্থাপনায় সরকারের অর্থ সাশ্রয় ও দ্রুততার সাথে সেবা প্রদানের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ‘আইবাস সেইফ’ মোবাইল অ্যাপ, সনদের জন্য আবেদন ও সনদ প্রাপ্তির প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক করা এবং সরকারি রিফান্ড সিস্টেম উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

Previous Post

সাভারে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, নিহত ১

Next Post

রামগঞ্জ প্রেস ক্লাব থেকে সাবেক ৩ সভাপতিসহ ৮ সাংবাদিকদের পদত্যাগ

প্রকাশক

প্রকাশক

Next Post
রামগঞ্জ প্রেস ক্লাব থেকে সাবেক ৩ সভাপতিসহ ৮ সাংবাদিকদের পদত্যাগ

রামগঞ্জ প্রেস ক্লাব থেকে সাবেক ৩ সভাপতিসহ ৮ সাংবাদিকদের পদত্যাগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব
    সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ