সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
September 27, 2026
in ফিচার
0
জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী

চিফ রিপোর্টার:নরসিংদী ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর):

জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের মূল শক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ নরসিংদীর পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, দুস্থদের আর্থিক সহায়তা, সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। তিনি বলেন, সরকারি কাজে কোনো ভুল-ত্রুটি হলে জনগণ তা গঠনমূলকভাবে তুলে ধরবেন। জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে ভুল সংশোধন করে সেবার মান আরো উন্নত করতে হবে। জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের কাজের প্রধান শক্তি।

মন্ত্রী আরো বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। পরে তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ছয় দরিয়া বিলে পোনামাছ অবমুক্ত করেন।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করা জরুরি।

দেশের জলাশয়গুলোতে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

Previous Post

‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী

Next Post

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ
    প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ; প্রতিরোধযোগ্য মাতৃ ও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ