সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

অভিনব কায়দায় উদ্ভাবক মিজানের বিনামূল্যে ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ 

প্রকাশক by প্রকাশক
January 20, 2024
in ফিচার
0
অভিনব কায়দায় উদ্ভাবক মিজানের বিনামূল্যে ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ 
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
অভিনব কায়দায় উদ্ভাবক মিজানের বিনামূল্যে ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ 
 
জসিম উদ্দিন,নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছরের ন্যায় এবারো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান। তবে এবার তিনি বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করছেন ভ্রাম্যমান পদ্ধতিতে। 
 
তার উদ্ভাবনী মোটর গাড়িতে করে  সারাদিন তিনি বিভিন্ন ছোট বড় হাট বাজার ও রাস্তার মোড়ে মোড়ে ভ্রাম্যমান পদ্ধতিতে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি।
 
“লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে গরীব অসহায় ছিন্নমূল পথ শিশু ও পথে থাকা মানুষদের জন্য তার এই শীতের কার্যক্রম।
 
চলছে মাঘের তান্ডব। ঘন কুয়াশার সাথে মৃদু শৈত্য প্রবাহের ফলে তীব্র শীতে যবুথবু মানুষ। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে এখনো কাউকে দাঁড়াতে দেখা না গেলেও মানবতার ফেরিওয়ালা ও  দরদী মিজানকে দেখা গেছে অভিনব ভাবে।
 
মিজানের বিনামূল্যে ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ গাড়িতে মিলছে ছোট বড় সব বয়সী মানুষের হাত মোজা, মাথার টুপি, কান টুপি, জামা, সোয়েটার, প্যান্ট সহ রয়েছে শীতের গরম সব ভিন্ন ভিন্ন পোশাক।
 
স্লোগান অনুযায়ী মিজানের ভ্রাম্যমান গাড়ি থেকে দরিদ্র মানুষেরা নিজের পছন্দ মত শীতবস্ত্র নিচ্ছেন ১ টা থেকে ৩টা পর্যন্ত। কেউ কেউ মিজানের এমন কর্মকান্ড দেখে শীতার্ত মানুষের জন্য গরম কাপড় মিজানের ভ্রাম্যমান গাড়িতে সরবরাহ করছেন। 
 
উদ্ভাবক মিজানুর রহমানের ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ গাড়ি থেকে শীতের গরম কাপড় নিতে আসা আরিফুল ইসলাম, মিজানুর রহমান, সুফিয়া খাতুন সহ অনেকে মিজানের এমন অভিনব বিষয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও সাদুবাদ জানান। তারা বলেন এখান থেকে ফ্রি শীতবস্ত্র পেয়ে অনেক খুশি তারা।
 
উদ্ভাবক মিজানুর রহমান বলেন, প্রতি শীত মৌসুমে আমি কম্বল সহ শীতবস্ত্র বিতরণ করি। পথে থাকা মানুষ ও গরীব অসহায় মানুষের জন্য নিজের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এবার শীতার্ত আবহাওয়া আগের থেকে অনেক বেশি হওয়ায় আর বসে থাকতে পারলাম না। 
 
তাই এবার শীতার্ত গরীব অসহায় মানুষের জন্য অভিনব কায়দায় ভ্রাম্যমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি। আমার মতে একার মিজানের পক্ষে এতবড় দায়িত্ব পালন করা সম্ভব না তাই আমার এই ভ্রাম্যমান গাড়ি থেকে যার লাগবে সে নিয়ে যাবে এবং যার আছে সে অসহায়  মানুষের জন্য দিয়ে যাবে।
 
এসময় মিজানুর রহমান আরো বলেন, ইতোমধ্যে অনেক সাড়া পেয়েছি। মানুষ এখান থেকে যেমন ফ্রিতে শীতবস্ত্র সংগ্রহ করছে তেমনি যাদের আছে তারা আমাকে দিয়ে যাচ্ছে যা আমি প্রতিনিয়ত এভাবে বিতরণ করছি।
 
এজন্য তিনি এই তীব্র শীতে যবুথবু শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তশালী মানুষের প্রতি আহবান জানান। গরম না পড়া পর্যন্ত এভাবে নিজের অর্থ দিয়ে হলেও শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পোঁছে দেওয়ায় কথা জানান মিজানুর রহমান। 
Previous Post

নড়াইলে পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Next Post

নেত্রকোনায় সিএনজি ড্রাইভারদের সাথে ট্রাফিক পুলিশের হাতাহাতি

প্রকাশক

প্রকাশক

Next Post
নেত্রকোনায় সিএনজি ড্রাইভারদের সাথে ট্রাফিক পুলিশের হাতাহাতি

নেত্রকোনায় সিএনজি ড্রাইভারদের সাথে ট্রাফিক পুলিশের হাতাহাতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ [আরও বিস্তারিত পড়ুন]
  • ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ওয়ান কার্ড হতে পারে সবগুলো জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ
    ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ওয়ান কার্ড হতে পারে সবগুলো [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী
    গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ