সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়

প্রকাশক by প্রকাশক
December 23, 2022
in ক্রাইম
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। অভিযুক্ত সরদার জান মোহাম্মাদ সারন্দি গ্রামের মৃত জানিকুল্লার ছেলে।

তাঁর বিরুদ্ধে বাগমারা থানা এবং আদালতে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। খুন, জখম, বিস্ফোরক, চাঁদাবাজি, ছিনতাই, জবরদখল সহ প্রায় দেড় ডজন মামলা চলমান তাঁর বিরুদ্ধে। সর্ব শেষ মাসুদ রানা সাথে প্রায় ৫৫ বিঘা পুুকুর নিয়ে দ্বন্দ্বে জড়ান সরদার জান মোহাম্মাদ। সূত্র জানায়, মাসুদ রানা অপর শরিক মারুফ হাসানের নিকট ৩১ অক্টোম্বর ২০২১ সালে পুকুরটির লিজ গ্রহণ করেন।

পরবর্তীতে মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে মারুফ, ১২ নভেম্বর ২০২১ সালে সরদার জান মোহাম্মদকে নিয়ম বর্হিভূত ভাবে সাবলিজ প্রদান করেন। মাসুদ রানার আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত ১৪ নভেম্বর ২০২২ ইং তারিখ বিবাদমান পুকুরে ১৪৪ ধারা জারি করেন। মাছ পরিচর্যার দায়িত্ব দেয়া হয় মাসুদ রানাকে।

সর্ব শেষ গত ১৬ ডিসেম্বর উপজেলার আউচপাড়া ইউনিয়নের মোগাইপাড়া মৌজায় ১৪৪ ধারা ভেঙ্গে পুকুরে মাছ ধরেন সরদার জান মোহাম্মাদ ও তাঁর লোকজন।

এ ঘটনায় মোগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে স্কুল শিক্ষক, মাসুদ রানা বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্র জানা গেছে, অভিযোগটি থানা পুলিশ গ্রহণ করলেও, নিয়মিত মামলা হিসাবে নথিভুক্ত না করায় ভিকটিম ও তাঁর স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

গত ১৮ ডিসেম্বর ভিকটিম মাসুদ রানা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সবের প্রতিকার চেয়ে আজ ২২ ডিসেম্বর মাসুদ রানা জেলা প্রশাসক, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Previous Post

দেশের বাজারে শতভাগ রিসাইক্লেবল পিইটি বোতল আনল কোকা-কোলা 

Next Post

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

প্রকাশক

প্রকাশক

Next Post

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ