সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home রাজনীতি

আলহাজ্ব জাহাঙ্গীর কবির টানা তৃতীয় বার চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন

প্রকাশক by প্রকাশক
May 20, 2024
in রাজনীতি
0
আলহাজ্ব জাহাঙ্গীর কবির টানা তৃতীয় বার চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
আলহাজ্ব জাহাঙ্গীর কবির টানা তৃতীয় বার চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন
 
মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:
 
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির টানা তৃতীয় বার চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন। তিনি এবার দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
তার সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জেড.এম আজাদ খান আনারস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাহাঙ্গীর কবিরের প্রভাব, প্রতিপত্তি, জনপ্রিয়তা ও দলীয় সমর্থনের কারণে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহের নেতারা প্রায় সবাই তার পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন।
 
ফলে তার নির্বাচনে জেতা অনেকটা নিশ্চিত। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আজাদ খানের স্থানভেদে কম-বেশি জনপ্রিয়তা থাকলেও সে পর্যন্ত নির্বাচনী মাঠে তিনি জাহাঙ্গীর কবিরের সাথে প্রতিদ্বন্দি¦তায় আসতে পারছেন না। কারণ জাহাঙ্গীর কবিরের যেই সার্বিক অবস্থান রয়েছে আজাদ খান তা কখনো করতে পারবেন না। ফলে জাহাঙ্গীর কবিরের বিজয় অনেকটা নিশ্চিত।
 
আলহাজ্ব জাহাঙ্গীর কবির জানান, তিনি নির্বাচনে জয় লাভ করলে তার ১০ বছরের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে তিনি চাটখিল উপজেলা কে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন। তিনি আরো বলেন, উপজেলার উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি তিনি তার ব্যক্তিগত অর্থায়নেও চাটখিল বাসীকে গত ১০ বছরের চেয়ে আরো বেশি-বেশি সেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।
 
চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের (ইভু) উড়োজাহাজ প্রতিকে ভোট করছেন। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীর নেতা আহসান হাবীব সমীর (তালা) ও নোয়াখালী পল্লী বিদুৎ সমিতির সাবেক সভাপতি সামছুল আলম (চশমা) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
আলী তাহের ইভুর পক্ষে দলীয় সমর্থন থাকায় তিনি আবারো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার (রোজি শাহিন) কলস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার মেরী ফুটবল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে দলীয় প্যানেলে রোজি শাহিন কে সমর্থন দেওয়ায় শামীমা আক্তার মেরী ভোটের মাঠ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান।
 
ফলে রোজি শাহিন আবারো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। এককথায়, চাটখিল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা রয়েছেন তারা আবারো নির্বাচিত হচ্ছেন। উল্লেখ্য আগামী ২১ মে মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
Previous Post

জামালপুরে মোটরসাইকেল আরোহীদের হেলমেট দিলেন পুলিশ সুপার

Next Post

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ