সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে বিড়ালের সরব উপস্থিতি

প্রকাশক by প্রকাশক
January 9, 2023
in সারাবাংলা
0
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে বিড়ালের সরব উপস্থিতি
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কমপ্লেক্সের রোগীর আন্তঃবিভাগে রোগীর তুলনায় বিড়ালের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগের বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা যায়।


সরজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছু রোগী আন্তঃবিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের তুলনায় বেশী দেখা গিয়েছে বিড়ালের আনাগোনা।

রোগীরা বেডে বসে খাবার খাচ্ছে তাতে হানা দিচ্ছে বিড়ালের দল। কিছু বেডে রোগী না থাকায় ওই বেডগুলোতে বিড়াল বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের এমন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছে রোগীদের স্বজনেরা।


রাশেদা খাতুন নামের এক রোগীর স্বজনের সাথে কথা হলে তিনি বলেন, আমার আত্মীয় এখানে ভর্তি রয়েছে। তাকে দেখতে এসেছি। কিন্ত ভিতরে নোংরা পরিবেশের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। রোগীর বিছানা ও বেডের নিচে ৪-৫ টি বিড়াল দৌড়া-দৌড়ি করছে। এমন পরিবেশ থাকলে রোগী সুস্থ হবে তো দূরে কথা আমরা সুস্থ মানুষ বেশ কিছুক্ষণ থাকলে মনে হয় অসুস্থ হয়ে পড়বো।

আশরাফুল হক রেজা নামের আরেক স্বজন জানান, রোগী দেখতে এসে ভিতরের পরিবেশ দেখে অবাক হয়ে গেছি। রোগির বেডের ওপর বিড়াল দাড়িয়ে আছে। মেঝেতে বিড়াল হাটাচলা করছে। রোগীর ঔষধ ও আসবাবপত্র রাখার টলির ওপর বিড়াল উঠে বসে আছে। আর ভিতরে তো গন্ধ রয়েছে। এখানে থাকাটাই অকুলান হয়ে গেছে। হসপিটালের ভিতরের অবস্থা যদি এই হয় রোগী কিভাবে থাকে।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ সুদ্বীপ সরকার জানায়, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পরিছন্নকর্মী সংকট রয়েছে। যার কারণে একটু পরিবেশ এলোমেল হয়ে আছে। যারা পরিছন্নকর্মী রয়েছে তাদের দিয়েই আমরা চেষ্টা করছি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ ঠিক রাখার জন্য। আর বিড়ালগুলো তাড়ানো ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

Previous Post

চৌদ্দগ্রামে বই উৎসব অনুষ্ঠিত

Next Post

ভোলার তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশক

প্রকাশক

Next Post
ভোলার তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না- ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না- ধর্মমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ