সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

এক ভোটও পাননি রেজাউল করিম ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে

প্রকাশক by প্রকাশক
October 19, 2022
in জাতীয়, ফিচার
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে সদস্য (পুরুষ) পদে রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল এমন তথ্য পাওয়া গেছে। কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম রেজা টিউবওয়েল প্রতিক নিয়ে ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সদস্য (পুরুষ) পদে প্রতিদ্বন্দিতা করেন। রেজাউল করিম রেজা কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলা থেকে তিনজন সদস্য প্রতিদ্বন্দিতা করেন। এখানে মোট ভোটার ছিলেন ১৫৯ জন। এরমধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এরমধ্যে অটোরিক্সা প্রতিকের জাহাঙ্গীর হোসেন সোহেল পেয়েছেন ৭৯ ভোট ও উটপাখি প্রতিকের জসিম উদ্দিন সেলিম পেয়েছেন ৭৯ ভোট। তারা দুজনই একই ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দি প্রার্থী টিউবওয়ের প্রতিকের রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি।

তবে, এ ব্যাপারে রেজাউল করিম রেজার বক্তব্য নিতে তার মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভি করেননি।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, সদস্য (পুরুষ) পদে টিউবওয়ের প্রতিকের রেজাউল করিম রেজা একটি ভোটও পাননি। বাকি দুই প্রার্থী একই ভোট পেয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেজাউল করিম রেজা। ভোটের মাত্র চারদিন আগে বাড়ি ফিরেছেন তিনি। এরপর নির্বাচনী প্রচারে খুব বেশি দেখা যায়নি।

জেলা প্রশাসক মনিরা বেগম জানান, জেলা পরিষদ নির্বাচনে (কালীগঞ্জ উপজেলা) সদস্য পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পান। নির্বাচন আইন অনুযায়ী লটারিতে উটপাখি প্রতিকের জসিম উদ্দিন সেলিম বিজয়ী হন।

Previous Post

অপহৃত ইজিবাইক চালক কালীগঞ্জ থেকে উদ্ধার: ইজিবাইক উদ্ধারসহ গ্রেফতার ১

Next Post

অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড

প্রকাশক

প্রকাশক

Next Post
অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড

অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ