সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

এখনও খোঁজ মেলেনি ডা. জাকিরের

প্রকাশক by প্রকাশক
November 13, 2022
in জাতীয়, ফিচার
0
এখনও খোঁজ মেলেনি ডা. জাকিরের
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

ওবায়দুর রহমান, ভাঙ্গা-ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. জাকির হোসেন (৩০) গত ৪ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় চিন্তিত সহকর্মী, ডাক্তার ও তার পরিবার। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

গত ৮ নভেম্বর ডিউটি শেষ করে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে খুদে বার্তা প্রেরণ করেই নিরুদ্দেশ হন। এখনো পর্যন্ত কোন খোঁজ খবর নেই। দুশ্চিন্তায় সহকর্মী,ডাক্তার ও পরিবার। 

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির বলেন,  গত ৮ নভেম্বর বেলা ২টা পর্যন্ত তিনি হাসপাতালে কর্মরত ছিলেন। এরপর বুধবার,৯ নভেম্বর ভোর সাড়ে ৫টার সময় ডাক্তার মো. জাকির হোসেন আমাকে একটি ম্যাসেজ দেন, তার শাশুড়ি খুবই অসুস্থ তাকে জরুরি বাড়ি মানিকগঞ্জে যেতে হচ্ছে। এরপর আমি ঘুম থেকে উঠে তাকে মোবাইল করলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। একই ম্যাসেজ তিনি তার সহকর্মী ডা. মঈন উদ্দিন আহমেদ (সেতু) কেও দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, তার স্বামী ডা. জাকির হোসেনকে ২ দিন ধরে মোবাইলে পাচ্ছেন না। তখনই আমি চিন্তায় পড়ে যাই এবং বিস্তারিত বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলি। তার স্ত্রীকেও ডা. জাকির হোসেন ম্যাসেজ দিয়ে জানিয়েছিল, যে তার মোবাইল বন্ধ থাকবে এবং মোবাইলে চার্জ হচ্ছে না। তারপর রাতেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার রাতে আমি বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করি।

এ ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, ডা. জাকির হোসেনের বিষয়ে ডা. মহসিন উদ্দিন ফকির একটি জিডি করেছেন। আমরা তার মোবাইল ট্যাগ করে সন্ধান করার চেষ্টা করছি। শুক্রবার দুপুরে ডা. জাকির হোসেনের ভাঙ্গা সরকারি বাসভবনে তল্লাশি করেছি। তবে কোনো আলামত পাওয়া যায়নি। তার ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। তার সন্ধান পেতে কাজ করছে ভাঙ্গা
 থানা পুলিশ।

Previous Post

যশোরে ছেলের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার

Next Post

সাত দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

প্রকাশক

প্রকাশক

Next Post
সাত দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

সাত দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ