সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন সম্পন্ন

প্রকাশক by প্রকাশক
September 28, 2024
in সারাবাংলা
0
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন সম্পন্ন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট:

ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.

আজ সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকল্প অতি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের এয়ারপোর্ট সংলগ্ন টোল প্লাজা কার্যালয়ে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ এবং নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে একটি বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে আমাদেরকে কাজে গতিশীলতা আনয়নের পাশাপাশি ব্যয় সংকোচনেও মনোযোগী হতে হবে। তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। এছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন রামপুরা-ডেমরা-আমুলিয়া পিপিপি প্রকল্প এবং ঢাকা বাইপাস পিপিপি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ হাফিজুর রহমান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না প্রকল্প সংশ্লিষ্ট কাজে যেকোনো সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) রশিদুল হাসান। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক এ এইচ এম এস আকতার সহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

তথ্য কমিশনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদ্‌যাপিত

Next Post

নিরাপদ ভবিষ্যৎ গড়তে হলে আমাদের কম শব্দযুক্ত দেশে থাকতে হবে – পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
নিরাপদ ভবিষ্যৎ গড়তে হলে আমাদের কম শব্দযুক্ত দেশে থাকতে হবে – পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিরাপদ ভবিষ্যৎ গড়তে হলে আমাদের কম শব্দযুক্ত দেশে থাকতে হবে - পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর বিদায়..
    হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না নুরুজ্জামান লিটন….
    নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না [আরও বিস্তারিত পড়ুন]
  • বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
    বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত [আরও বিস্তারিত পড়ুন]
  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ