সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

ওরশের নামে নরসিংদীতে অসামাজিক কার্যকলাপ ও মাজার পূজা বন্ধের দাবি 

প্রকাশক by প্রকাশক
January 5, 2024
in ক্রাইম
0
ওরশের নামে নরসিংদীতে অসামাজিক কার্যকলাপ ও মাজার পূজা বন্ধের দাবি 
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ওরশের নামে নরসিংদীতে অসামাজিক কার্যকলাপ ও মাজার পূজা বন্ধের দাবি 
 
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা গ্রামের ৯নং ওয়ার্ডের দক্ষিণপাড়ায় ফুলবাগান দরবার শরীফ নামের ভুয়া মাজারে ওরশ শরীফের নামে ভন্ডামি ও মাজার পূজা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত ২৮ ডিসেম্বর গণস্বাক্ষর সহ জেলা প্রশাসকের নিকট দেয়া লিখিত অভিযোগে এ দাবি জানানো হয়।
 
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরবার শরীফ নামের ভুয়া মাজারটিতে প্রতি বছর ১০ ও ১১ জানুয়ারি ওরশের নামে নাচ, গান, বাদ্যযন্ত্র বাজানো হয়। এছাড়া ওরশকে ঘিরে মদ, গাঁজার আড্ডা, নারী নিয়ে ফূর্তিসহ নানা ধরনের অপরাধীদের সমাগম ঘটে। ওরশের নামে শব্দ দূষণ ও পরিবেশ নষ্টের কারণে স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটাসহ স্থানীয় মসজিদের মুসল্লীরা বিব্রতকর অবস্থায় পড়েন।
 
মাজারটির খাদেম মাসুম শাহ শিবপুর থানার জোড়াখুনের মামলায় জেলহাজতে থাকলেও এবছরও ওরশের নামে পরিবেশ নষ্টের আয়োজন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। লাশবিহীন ওই ভুয়া মাজারের ওরশ বন্ধের দাবি করেছেন এলাকাবাসী।
 
সামনে এসএসসি পরীক্ষা ও সংসদ নির্বাচনোত্তর সময়ে সেখানে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
 
উল্লেখ্য, ১৯৮৭ ইং সালের ১০ জানুয়ারি চাঁন মিয়া শাহ কলসীওয়ালা ফকিরের মৃত্যুর পর তাঁর দুই স্ত্রীর সংসারে লাশ দাফনের স্থান নিয়ে মতবিরোধ হয়। তাঁর দুই স্ত্রী একই গ্রামের ৮ ও ৯ নং ওয়ার্ডের দুই বাড়িতে বসবাস করতেন। পরে সামাজিক সিদ্ধান্তে বারৈচা গ্রামের ৮নং ওয়ার্ডের উত্তরপাড়ায় প্রথম স্ত্রী ও সন্তানদের পুরাতন বসতবাড়ির আঙ্গিনায় তার লাশ দাফন করা হয় এবং সেখানে মাজার করা হয়। 
 
অপরদিকে বারৈচা দক্ষিণপাড়া গ্রামের ৯নং ওয়ার্ডে নতুন বাড়িতে দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের বসতভিটার আঙ্গিনায় (মৃতের গোসলের স্থানের কলা গাছের উপর) করা হয় ফুলবাগান দরবার শরীফ নামের মাজার। এরপর হতে দুই জায়গায় গড়ে তোলা দুই মাজারে একই দিনে চলে আসছে ওরশ। নতুন বাড়ির মাজারের নাম দেয়া হয় ‘ফুলবাগান দরবার শরীফ।’ এই দরবার শরীফের প্রথম পীরজাদা হন প্রয়াত ফকির চাঁন মিয়া শাহের বড় ছেলে মাসুম শাহ।
 
মাসুম শাহ বর্তমানে শিবপুর মডেল থানার জোড়া খুন মামলার আসামি হয়ে জেল হাজতে রয়েছেন। তার অবর্তমানে ওই মাজারের পীরজাদা ছোট ছেলে ফরিদ শাহ।
Previous Post

দেশ রক্ষার নির্বাচনে সবাইকে ভোট দিতে আহ্বান জানালেন-কবিরুল হক মুক্তি

Next Post

সাধনপুরে কায়সারের নেতৃত্বে নৌকার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত 

প্রকাশক

প্রকাশক

Next Post
সাধনপুরে কায়সারের নেতৃত্বে নৌকার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত 

সাধনপুরে কায়সারের নেতৃত্বে নৌকার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ