সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং মাদকদ্রব্য ইয়াবাসহ একজন অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশক by প্রকাশক
July 16, 2023
in ক্রাইম, দেশ, ফিচার
0
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং মাদকদ্রব্য ইয়াবাসহ একজন অস্ত্র ব্যবসায়ী আটক
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

আমিনুল্লাহ,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং মাদকদ্রব্য ইয়াবাসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র-গোলাবারুদ ও মাদক ক্রয়-বিক্রয়/অন্যান্য সরবরাহের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ জুলাই ২০২৩ খ্রিঃ অনুমান ০৬.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মোঃ ওসমান নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার বসত ঘরে কাঠের আলমারীর উপরে ০১টি প্লাস্টিকের বস্তায় অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির ভাষ্যমতে তার বসত ঘর তল্লাশী করে সর্বমোট ০১টি ওয়ান শুটারগান, ০২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ০৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪,৪০০ (চার হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার* করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি বিস্তারিত পরিচয় *মোঃ ওসমান (৩১) পিতা-সুলতান আহাম্মেদ, সাং-নলবনিয়া, ৮নং ওয়ার্ড, ইউনিয়ন-পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। ধৃত অস্ত্র ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত এবং বিভিন্ন কৌশলে বিদেশী অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে দুস্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

Previous Post

ঢাকা প্রেসক্লাবের মুক্ত আলোচনা সভায় সকল সাংবাদিক বৃন্দ

Next Post

চোর আতংকে পৌরবাসি বাগেরহাট পৌর শহরে একরাতে ৭ টি দোকানে চুরি

প্রকাশক

প্রকাশক

Next Post
চোর আতংকে পৌরবাসি বাগেরহাট পৌর শহরে একরাতে ৭ টি দোকানে চুরি

চোর আতংকে পৌরবাসি বাগেরহাট পৌর শহরে একরাতে ৭ টি দোকানে চুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ