সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কর প্রদান এবং খতিয়ান ও ম্যাপ সরবরাহ অনলাইন সিস্টেমের উন্নততর ও সমন্বিত সংস্করণ সম্প্রতি চালু করা হয়েছে

প্রকাশক by প্রকাশক
February 19, 2025
in সারাবাংলা
0
কর প্রদান এবং খতিয়ান ও ম্যাপ সরবরাহ অনলাইন সিস্টেমের উন্নততর ও সমন্বিত সংস্করণ সম্প্রতি চালু করা হয়েছে
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

কর প্রদান এবং খতিয়ান ও ম্যাপ সরবরাহ অনলাইন সিস্টেমের উন্নততর ও সমন্বিত সংস্করণ সম্প্রতি চালু করা হয়েছে

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:১৮ ফেব্রুয়ারী, ২০২৫

জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতায় মিউটেশন (নামজারি) ভূমি উন্নয়ন কর প্রদান এবং খতিয়ান ও ম্যাপ সরবরাহের অনলাইন সিস্টেমের উন্নততর ও সমন্বিত সংস্করণ সম্প্রতি চালু করা হয়েছে। নাগরিকগণ land.gov.bd ওয়েব পোর্টালে মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন এর মাধ্যমে ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা/খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো যে কোন ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারছেন। আজ ভূমি মন্ত্রণালয় উপসচিব সেলিম আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সফটওয়্যারগুলো চালুর পর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতার কারণে সাধারণ জনগণ প্রাথমিক পর্যায়ে কিছু কিছু সেবা পেতে ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন। বিষয়গুলো ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে ব্যক্তি ও সংস্থার ভূমি উন্নয়ন কর সহজেই অনলাইনে জমা দিয়ে দাখিলা প্রিন্ট এবং অনলাইনে মিউটেশনের আবেদন করা যাচ্ছে; আবেদন মঞ্জুর হলে ডিসিআর ফি জমা দিয়ে অনলাইনে খতিয়ান প্রিন্ট করা যাচ্ছে। এছাড়া অনলাইনে। পর্চা/খতিয়ান ও ম্যাপ উত্তোলনের ফি জমা দিয়ে ঘরে বসেই খতিয়ান ও ম্যাপ পাওয়া যায়। সিস্টেমটি নতুন হওয়ায় কোন কোন ক্ষেত্রে এ সকল ভূমিসেবা পেতে কিছু কারিগরি সমস্যার খবর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সমাধান করা হচ্ছে।

নাগরিকদের অসুবিধা দূর করার জন্য ভূমি মন্ত্রণালয়ে একটি হটলাইন ১৬১২২ চালু করা হয়েছে। ভূমিসেবা পেতে সার্ভারসহ যে কোনো সমস্যার সম্মুখীন হলে নাগরিকগণকে এ হটলাইনে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এ হটলাইন সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

Previous Post

তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

Next Post

তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রকাশক

প্রকাশক

Next Post
তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ