সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টে তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতুর দল চ্যাম্পিয়ন

প্রকাশক by প্রকাশক
November 7, 2022
in জাতীয়, ফিচার, বিনোদন
0
কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টে তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতুর দল চ্যাম্পিয়ন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার

রবিবার (৬ নভেম্বর) বিকেল ৩ টায় খেলা শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ দর্শকে। হাজার হাজার দর্শকের উপস্থিতি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি-বড়ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে ফাইনালে তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর দল ত্রিলোচনপুর ফুটবল একাদশ ও হেলাই ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করে।

ফাইনাল খেলাটি উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। এ সময় উপস্থিত ছিলেন ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, চেয়ারম্যান নাসির চৌধুরি, সাবেক ইউপি সদস্য সাহিদুজ্জামান রানাসহ অন্যান্যরা।

দুপুর থেকে মাঠে আসতে শুরু করে দর্শকেরা। মাঠে স্থান না পেয়ে কেউ পাশের ভবনের ছাদে আবার কেউ গাছে উঠে খেলা দেখছেন। প্রথম থেকেই দুদল গোল করতে মরিয়া হয়ে ওঠে। খেলার প্রথময়ার্ধে হেলাই ফুটবল একাদশের খেলোয়াড়েরা নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে। কিন্তু ত্রিলোচনপুর ফুটবল একাদশের রক্ষণভাগ ভাংতে পারেনি তারা। মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। কিন্তু গোলশূন্য থেকে বিরতিতে যেতে হয় প্রতিদ্বন্দিতাকারী দুই দলকে।বিরতির পর দুই দলই কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়। হেলাই ফুটবল একাদশের আকাশের জোরালে শট গোলবারে লেগে ফিরে আসায় হতাশ হয়ে যায় সমর্থকরা। এরপর ত্রিলোচনপুর ফুটবল একাদশের রহমানের বাড়ানো বলে কায়েসের লক্ষভ্রষ্ঠ শটটি চলে যায় গোলবারের পাশ দিয়ে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলার প্রায় ৩ মিনিট আগে ত্রিলোচনপুর ফুটবল একাদশের ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় সবুজের মাথায় লেগে বলটি জালে জড়িয়ে যায়। সবুজের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় ত্রিলোচনপুর ফুটবল একাদশ। দর্শকেরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে।

ত্রিলোচনপুর ফুটবল একাদশের জয়ে তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুও দর্শকদের সাথে আনন্দ উল্লাস প্রকাশ করেন। দর্শকদের সাথে তিনিও নাচতে শুরু করেন। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলদাতা নির্বাচিত হন ত্রিলোচনপুর ফুটবল একাদশের সবুজ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ত্রিলোচনপুর ফুটবল একাদশের হাসানুজ্জামান কায়েস ও সেরা গোলকিপার হয়েছেন কিতাবুল ইসলাম। বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়েছে।

Previous Post

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

Next Post

স্বামীসহ সাব-রেজিস্ট্রারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

প্রকাশক

প্রকাশক

Next Post
স্বামীসহ সাব-রেজিস্ট্রারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

স্বামীসহ সাব-রেজিস্ট্রারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ