সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ঝিনাইদা

কালীগঞ্জ জামতলা মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

প্রকাশক by প্রকাশক
January 8, 2023
in ঝিনাইদা
0
কালীগঞ্জ জামতলা মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ জাহাঙ্গীর হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার জামতলা নামক একটি মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে স্কুল শিক্ষকের লাশ রোববার সকাল ১১ টার দিকে উদ্ধার করেছে পুলিশ।

মৃত তাপস বিষ্ণু কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয়রা জানায়, শনিবার রাত থেকে ওই ব্যক্তি ঈশ্বরবা জামতলা এলাকায় অবস্থান করেন।

বিভিন্ন দোকানে চা-নাস্তা খেয়েছেন। রাত ৯ টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ।

নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এরপর খবর পান ঈশ্বরবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।


কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Previous Post

ফরিদপুরে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

Next Post

লালপুরে ভ্রাম্যমাণ আদালতের প্রতি ক্ষিপ্ত এলাকাবাসী, সরঞ্জাম জব্দ

প্রকাশক

প্রকাশক

Next Post
লালপুরে ভ্রাম্যমাণ আদালতের প্রতি ক্ষিপ্ত এলাকাবাসী, সরঞ্জাম জব্দ

লালপুরে ভ্রাম্যমাণ আদালতের প্রতি ক্ষিপ্ত এলাকাবাসী, সরঞ্জাম জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল [আরও বিস্তারিত পড়ুন]
  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ