সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

প্রকাশক by প্রকাশক
August 12, 2023
in জাতীয়
0
কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 
 
নিজস্ব প্রতিবেদক:
 
 পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কাজী আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ইউনিয়নে মুসল্লীয়াবাদ গ্রামে তাঁর নিজ বাড়িতে মৃত্যু হয়।
 
শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গার্ড অফ অনার প্রদানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।
 
এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহিপুর থানা পুলিশের নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসলাম। নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার,
 
সাবেক পটুয়াখালী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার ফরাজীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান  মোঃ আনছার উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ। 
 
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কাজীর মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগভীর  শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
Previous Post

কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

Next Post

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির দাফন

প্রকাশক

প্রকাশক

Next Post

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির দাফন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ