সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুরে নাশকতা মামলায় ৫ জন আটক

প্রকাশক by প্রকাশক
December 9, 2022
in কুষ্টিয়া
0
কুষ্টিয়া দৌলতপুরে নাশকতা মামলায় ৫ জন আটক
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

কুষ্ঠিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাতে নাশকতা মামলায় ৫ জনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।

বুধবার (০৭ ডিসেম্বর) রাত ৯ঃ৩০ মিনিটে তারাগুনিয়াপল্লী বিদ্যুত অফিসের সামনে থেকে নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকা অবস্থায় বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে সকালে টুটুল নামে আরেকজনকে আটক করে পুলিশ। এ দিকে এলাকাবাসী বলেন টুটুল মূলত মাদক, হুন্ডি ও অস্ত্র ব্যবসায়ী।

সে বর্তমানে মাদকের বদলে ভারত থেকে অনেক অবৈধ অস্ত্র নিয়ে এসে দৌলতপুর সহ বিভিন্ন স্থানে পৌছে দিয়েছে।

ঘটনা স্থান থেকে অবিস্ফোরিত অবস্থায় ৫ টি হাতবোমা, ২৩ টি বাঁশের লাঠি, ১২ টি লোহার রড, ২ টি শাবল, ২ বস্তা ইটের খোয়া, গাছ কাটার জন্য একটি হাত করাত উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

আটককৃত ৫ জন বিএনপি নেতাকর্মী হলেন, রিফাইতপুর গ্রামের মোঃ রিপন সরকার(৪৫) পিতাঃ মৃত হবিবর রহমান, মিরের পাড়া গ্রামের মোঃ আজিজুল ইসলাম(৩৭) পিতাঃ মোয়াজ্জেম হোসেন, রিফাইতপুর গ্রামের মোঃ মিঠু(৩২) পিতাঃ মৃত নুর ইসলাম, তেকালা গ্রামের মোঃ রাশেদুল ইসলাম(৪৫) পিতাঃ শহিদুল ইসলাম, গোবরগাড়া গ্রামের মোঃ টুটুল হোসেন(৩২) পিতাঃ কেরু মোল্লা।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাশকতার উদ্দেশ্যে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি জামায়াত নেতা-কর্মীরা জড়ো হয়েছে এ সময় ৪ জনকে আটক করি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ৮ ডিসেম্বর সকালে আরেকজনকে আটক করি। এ ঘটনায় হাতবোমা সহ নাশকতার সরঞ্জামাদি উদ্ধার করি।

আটককৃত ৫ বিএনপি নেতাকর্মী সহ ৩৪ জনের নাম উল্লেখ করে আরো ৮০/৯০ জনকে অজ্ঞাত নামা আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে যার নাম্বার ২৮, তারিখ ০৮/১২/২০২২। দুপুর ১ টার সময় কঠোর পুলিশি পাহারায় আটককৃতদের কুষ্টিয়া জেলা আদালতে প্রেরণ করে দৌলতপুর থানা পুলিশ।

Previous Post

সারিয়াকান্দিতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

Next Post

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত 

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত 

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ