সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কৃষকের চেয়ে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
February 20, 2025
in সারাবাংলা
0
কৃষকের চেয়ে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

কৃষকের চেয়ে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:ঢাকাঃ বৃহস্পতিবার, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি)

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মুরগী পালন আগাগোড়া প্রাইভেট সেক্টরে ছিল। কৃষকের বাড়িতেই মুরগী রাখা হতো। কৃষকের চেয়ে বড় প্রাইভেট সেক্টর আর কি হতে পারে। কৃষকের বাড়িতে মহিলারই মুরগী লালন পালন করতো। এ সেক্টর আরো বড় করতে হলে মহিলা খামারিদের সংখ্যা বাড়াতে হবে।

উপদেষ্টা আজ বিকালে ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো এবং সেমিনার ২০২৫ এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ফিডের ক্ষেত্রে আমরা যখন দেখি অনেক কাজ হচ্ছে তার প্রেক্ষিতে আমরা বলতেই পারি আপনাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো ক্ষুদ্র খামারিদের রক্ষা করা। ক্ষুদ্র খামারিদের সংখ্যা বাড়লে এর গুরুত্ব অনেক বেশি; কারণ এখানে তাদের জীবন-জীবিকা জড়িত। ফিডের দাম বেশি উল্লেখ করে তিনি বলেন আসুন আমরা সব পক্ষ একত্রিত হয়ে দাম কমানের চেষ্টা করি। আপনারাই প্রোটিন সরাবারহ করে আমাদের চাহিদা মিটাচ্ছেন।

শিশুদের নিরাপদ খাদ্য; নিরাপদ পোল্ট্রি দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, পোল্ট্রিকে খারাপ কিছু খাওয়ানো হলে তা আবার খাদ্যের সাথে মিশে মানুষের পেটে যাচ্ছে। সেজন্যই অর্গানিক ফুড বিশ্বে নতুন চিন্তার দাড় উন্মুক্ত করেছে। অগার্নিক হওয়া মানে আধুনিক হওয়া; তাই অর্গানিক আরো বেশি বৈজ্ঞানিক।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

উল্লেখ্য, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা ও ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ এই মেলার আয়োজন করেছে। আয়োজকরা জানিয়েছেন এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পোলট্রি মেলা।
‘সাসটেনেবল পোলট্রি ফর এমাজিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় ২৭টি দেশের দুই শতাধিক কোম্পানি প্রযুক্তি ও সেবা নিয়ে মেলায় ৮২৫টি স্টল উপস্থিত আছে। ফিডমিল, হ্যাচারি, ব্রিডারফার্ম, কমার্শিয়াল ফার্ম, প্রসেসিং, রিসাইক্লিংসহ পোলট্রি শিল্প সংশ্লিষ্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের দেখা মিলবে এ মেলায়।

 

Previous Post

চলো বদলে যাই দেশ, বদলে যাই বিশ্ব’ এই কার্যক্রমের পর বুধবার শেষ হয়েছে বাংলাদেশের যুব উৎসব ২০২৫

Next Post

শৈলকুপায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশক

প্রকাশক

Next Post
শৈলকুপায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করবে আদ্-দ্বীন হাসপাতাল

শৈলকুপায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করবে আদ্-দ্বীন হাসপাতাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ