সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কেশবপুরে আইসক্রিম কারখানা বন্ধ করলো প্রশাসন

প্রকাশক by প্রকাশক
April 27, 2023
in ক্রাইম, জাতীয়, দেশ, ফিচার, যশোর, সারাবাংলা
0
কেশবপুরে আইসক্রিম কারখানা বন্ধ করলো প্রশাসন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কেশবপুরে আইসক্রিম কারখানা বন্ধ করলো প্রশাসন

 

রনি হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে অননুমোদিত একটি আইসক্রিম কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেন। একই সঙ্গে কারখানার মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের জহুরুল ইসলাম বাড়িতে অনুমোদন ছাড়াই ‘প্রাইম আইসক্রিম’ নামে একটি কারখানা গড়ে তুলে চকবার, ললিস, দুধের মালাই, রোবোসহ নানা ধরনের আইসক্রিম তৈরি করছিল। এ আইসক্রিম স্থানীয় বাজারসহ যশোরের কেশবপুর, মনিরামপুর ও খুলনা জেলার চুকনগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার মালিক জহুরুল ইসলাম কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটি বন্ধ এবং মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন  বলেন, অনুমোদনহীন ওই আইসক্রিম তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়াসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইসক্রিম তৈরির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

Previous Post

পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Next Post

রাজশাহী সিটি নির্বাচন , ভোটগ্রহণ হবে ইভিএমে, মনোনয়ন জমা ২৩ মে পর্যন্ত, ভোটগ্ৰহণ ২১ জুন

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজশাহী সিটি নির্বাচন , ভোটগ্রহণ হবে ইভিএমে, মনোনয়ন জমা ২৩ মে পর্যন্ত, ভোটগ্ৰহণ ২১ জুন

রাজশাহী সিটি নির্বাচন , ভোটগ্রহণ হবে ইভিএমে, মনোনয়ন জমা ২৩ মে পর্যন্ত, ভোটগ্ৰহণ ২১ জুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ