সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

খুলনায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

রমজান মাস জুড়ে টিসিবির ট্রাকসেল চালু থাকবে---বাণিজ্য উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
February 11, 2025
in সারাবাংলা
0
খুলনায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

খুলনায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন;

রমজান মাস জুড়ে টিসিবির ট্রাকসেল চালু থাকবে—বাণিজ্য উপদেষ্টা

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নির্দেশনায় সকল বিভাগীয় সদর ও ৫টি দরিদ্র পীড়িত এলাকাসহ মোট ১৩টি এলাকায় ১২ লাখ পরিবারের মাঝে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছি।

আজ মঙ্গলবার সকালে খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন , টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তূকিমূল্যে পণ্য সরবারহ করে থাকে।স্মার্ট কার্ড রুপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। এমাসের ২৪ তারিখের মধ্যে বাকি কার্ড এক্টিবেশন অর্জিত হবে এর মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য অতিরিক্ত ১২ লাখ পরিবারকে রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , এর বিনিময়ে বাজারে পণ্যমূল্য আরো সহনশীল হবে। অতিরিক্ত ৯ হাজার মেট্রিকটন পণ্য ট্রাকসেলে বিক্রয় হবে।এই কার্যক্রমের মাধ্যমে বাজার নিন্মগামী হবে, বাজার সহনশীল হবে।প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে।

এমন দিনের স্বপ্ন দেখি যেদিন টিসিবির কার্যক্রম আর চালাতে না হয়। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। সেটা হয়তো একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা । তারপরও আমরা সেটা অর্জন করতে চাই বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টা।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রসাশক (মানব সম্পদ)নূরুল হাই মোহাম্মদ আনাস।

উল্লেখ্য, যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তে‌লের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

Previous Post

যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে — বাণিজ্য উপদেষ্টা

Next Post

বাংলাদেশের শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানির দিকে স্থানান্তরের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
বাংলাদেশের শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানির দিকে স্থানান্তরের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলাদেশের শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানির দিকে স্থানান্তরের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’
    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ