সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

ঘূর্ণিঝড়ে কলার বাগান নষ্ট; সর্বস্বান্ত কৃষক

প্রকাশক by প্রকাশক
November 1, 2022
in দেশ, ব্যবসা
0
ঘূর্ণিঝড়ে  কলার বাগান নষ্ট; সর্বস্বান্ত কৃষক
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

ওবায়দুর রহমান, ভাঙ্গা -ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডবে প্রায় ৭ বিঘা জমির কলার বাগান নষ্ট হয়ে সর্বস্বান্ত হয়ে গেছে এক কৃষক।

সরজমিনে দেখা যায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের বর্গা চাষী মো. সিদ্দিক মাতুব্বর এই বছর অন্যের জমি পচানী কিনে ৭ বিঘা জমির উপর কলার বাগান করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবে কলার বাগান নষ্ট হয়ে যায়। ইতিমধ্যে প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে গেছে ঐ কৃষক।

এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মো. সিদ্দিক মাতুব্বর বলেন, আমি এবছর জমি পচানি কিনে করার বাগান করি। এহন পর্যন্ত আমি ১০ লাখ টাকা খরচ করছি এই বাগানের পিছনে। কলা গাছে কলা ধরতেও শুরু করছে কিন্তু এর মধ্যে ঘূর্ণিঝড়ের কারনে আমার সব কলা গাছ ভেঙ্গে মাটিতে পরে গেছে। এহন তো আমার সব শেষ হয়ে গেলো।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, আমরা তো শুধু মাত্র উৎপাদণের সঙ্গে জড়িত এই বিষয় টি দেখবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস। তবে এই ঘটনা আমি জানতাম না আপনাদের মাধ্যমে জানলাম আমি আজই পরিদর্শনে যাবো।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা হানিফ মাতুব্বর বলেন,  আমার বড় ভাই কোন ছেলে নেই ৭ টি মেয়ে।  অনেক কষ্ট করে এই কালার বাগান টি করেছেন কিন্তু এই ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ বাগান ভেঙ্গে গেছে। এখন ওনার সাহায্য সহযোগিতা ছাড়া বাঁচার কোন উপায় নেই ।

স্থানীয় এক বর্গা চাষী মোতালেব চৌধুরী বলেন, আমরা পাশা পাশি জমিতে চাষ করি। ওর জমি নেই তাই মানুষের  কাছ থেকে জমি নিয়ে বাগান করছে। বাগানে ফল কেবল আশা করছে এর মধ্যেই ঘূর্ণিঝড়ে বাগান নষ্ট হয়ে গেছে। ওর কোন ছেলে নেই তাই ইনকাম শুধু এই বাগান এখন যে ওর কি হবে এটা ভেবেই কষ্ট হয়।

এই বিষয়ে ইউপি সদস্য মো. ইরশাদ মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হানিফ মাতুব্বরের ভাই সিদ্দিক মাতুব্বরের কলার বাগান এই ঘূর্ণিঝড়ের কারনে নষ্ট হয়ে গেছে।

প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত ঐ কৃষক ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের করার গ্রামের মৃত মো. জয়নুউদ্দিন মাতব্বরের ছেলে সিদ্দিক মাতুব্বর। ৭ মেয়ের পিতা সিদ্দিকের আয় রোজগার তার শুধু এই কলার বাগান। পৈতৃক সূত্রে পাওয়া ২ শতাংশ জমি বিক্রি করে ৭ বিঘা জমি পচানি নিয়ে বাগান তৈরি করে।

এলকাবসীর দাবি যদি সরকার এই অসহায় মানুষের পাশে দাঁড়াতেন কলার বাগান টি আগের মতো সাজাতে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো।

এই বিষয়ে ভাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন বলেন, ঘটনাটি যেহেতু ঘূর্ণিঝড়ের কারনে আমারা তখন জানলে ভালো হতো। এখন ক্ষতিগ্রস্ত কৃষক যদি আমাদের নিকট আবেদন করে তাহলে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করবো।

Previous Post

কবিরাজের গাছে হাতে পচন হওয়ায়,সাবিবর আর লিখতে পারবেনা

Next Post

নিখোঁজের ২২ বছর পর বাড়ি ফিরলেন কালিগঞ্জের সাদেক

প্রকাশক

প্রকাশক

Next Post

নিখোঁজের ২২ বছর পর বাড়ি ফিরলেন কালিগঞ্জের সাদেক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ