সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নতুন ভাবনায় একসাথে কাজ করতে হবে — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রকাশক by প্রকাশক
November 6, 2024
in সারাবাংলা
0
জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নতুন ভাবনায় একসাথে কাজ করতে হবে — উপদেষ্টা শারমীন এস মুরশিদ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নতুন ভাবনায় একসাথে কাজ করতে হবে — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
 ০৬-১১-২০২৪

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিগত এক যুগ ধরে বিভিন্ন সমস্যার সমাধানে গবেষণার মধ্যে দিয়ে যে সমস্যাগুলো উপস্থাপন করছি তাকি সম্পন্ন করতে পারছি। তিনি বলেন, আমরা যে সংগ্রাম করেছি, ৫৩ বছর পর আমরা যে জায়গায় এসেছি এখন নতুন করে ভাবনার সময় এসেছে। তিনি দারিদ্র্য বিমোচনে এবং জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে নারীগোষ্ঠীর লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি আপনারা আমাদের সাথে এক হয়ে নতুন ভাবনা ভেবে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। 

তিনি আজ ডেইলি স্টার সেন্টারে দা ডেইলি স্টার কর্তৃক আয়োজিত’ “Fastering Gender Sensitive Climate Solution for Marginalized Commitments’ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

গোলটেবিল বৈঠকে মর্ডানেটর তানজিম ফেরদৌস সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন। বৈঠকে অন্যন্যের মধ্যে বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, আয়শা তাসিন খান, রাবেয়া বেগম, সঞ্জিব কুমার সাহা, দিলরুবা হায়দার, শাহরিয়ার সাদাত, অমিত রঞ্জন দে, কানিজ ফাতিমা, একরামুল হক, পাভেল পার্থ এবং শামীম আরা বেগম জলবায়ু সংক্রান্ত বিপদাপন্নতা মোকাবেলায় দারিদ্রপীড়িত অঞ্চলে লিঙ্গ বৈষম্য এবং সামাজিক অসাম্য বিষয়ে সুপারিশসমূহ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, জলবায়ুর প্রভাবে সৃষ্ট অভিগাত ও বিপদাপন্নতা নিয়ে যে পরিবারগুলো বেঁচে আছে, তাদের জীবনমান উন্নয়ন করতে পারেনি, তাদের জীবনমান উন্নয়নে প্রান্তিক পর্যায়ে সচেতন গবেষণামূলক গোষ্ঠী তৈরি করতে হবে। আমাদের কর্ম পদ্ধতি, কাজের ধারাগুলোর মধ্যে মৌলিক পরিবর্তন করা দরকার। তিনি আরো বলেন দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক পর্যায়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যা, ভাঙন, খরা এবং শৈত্যপ্রবাহসহ জলবায়ুসংঘঠিত দুর্যোগসমূহ গবেষণা অঞ্চলে পুনরাবৃত্তিমূলক চ্যালেঞ্জগুলোকে নতুনভাবে ভাবতে হবে। দরিদ্র অবস্থায় বসবাসকারী নারীরা ধারাবাহিকভাবে বিপদাপন্ন গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে এবং জীবন-জীবিকার প্রধান উৎসগুলো ক্ষুদ্র-কৃষি, দিনমজুরি, গৃহস্থলির বাগানকৃষি, গবাদি পশু, মৎস্য, আবাসন, খাদ্য নিরাপত্তা, পানীয়জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা ইত্যাদি বিশেষভাবে বিপদাপন্নতার মুখে পড়ছে। গবেষণায় উঠে এসেছে যে, মানুষের বিপদাপন্নতা জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থার মধ্যে আন্তঃক্রিয়ার ফলাফলের সঙ্গে লিঙ্গীয় ও সুশাসনের সমস্যা থেকে উদ্ভূত। অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহায়তা ও দুর্বল শাসন ব্যবস্থার মতো পদ্ধতিগত সমস্যাগুলো থেকে এই বৈষম্য, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) এবং জনগণের প্রতি দায়িত্বশীল ব্যক্তিবর্গের থেকে সময়মতো ও যথাযথভাবে সাড়াদানে এগিয়ে আসতে হবে।

Previous Post

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে সিএ

Next Post

বাংলাদেশ ফিলিস্তিন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে

প্রকাশক

প্রকাশক

Next Post
বাংলাদেশ ফিলিস্তিন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে

বাংলাদেশ ফিলিস্তিন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সমাজকল্যাণ মন্ত্রী
    বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ