সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

প্রকাশক by প্রকাশক
June 13, 2026
in জাতীয়
0
জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ- ২০২৬

[ঢাকা, ১৩ জুন ২০২৬]

আজ শনিবার (১৩ জুন) রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে সমাপ্ত হলো “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৬” -এর চূড়ান্ত পর্ব। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় চার দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় দশটি গ্রুপে অংশ নিয়েছে ২৮টি জেলার মোট ৩০টি ক্লাব/প্রতিষ্ঠানের বিজয়ী ও নির্বাচিত ১০০ জনের অধিক খেলোয়াড় (পুরুষ ৭৯ ও মহিলা ২৪ জন)। এবারের চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মোট নয়টি বিভাগে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক জনাব, ফাইয়াজ রহমান।
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, উন্নয়ন কমিটির প্রধান মেজর শফিউল্লাহ মাস্তান, উর্মি গ্রুপের ব্যবস্থপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অবঃ) বদরুল আমিন। টুরাগ অ্যাক্টিভের সিওও জনাব, আহম্মদ মনসুর রউফ সহ উর্মী গ্রুপ ও ফেডারেশনের উর্ধতন কর্মকর্তা, ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকগণ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, ধারাবাহিক জাতীয় প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির উদ্যোগ এবং বেসরকারি পৃষ্ঠপোষকতার কারণে স্কোয়াশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আগামী দিনে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। স্কোয়াশ খেলাকে সামনে এগিয়ে নিতে যেকোনো সুযোগ-সুবিধা দরকার হলে মন্ত্রণালয় তা প্রদান করবে। আমাদের সরকার সকল খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে। তারই অংশ হিসেবে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। স্কোয়াশ কমপ্লেক্স তৈরির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হলে, যা দরকার তার জন্য আমরা প্রস্তুত আছি। সুস্থ জাতি গঠনে, মাদক ও ডিভাইসের নেশা থেকে দূরে রাখতে খেলাধুলা বড় ভূমিকা রাখতে পারে। পর্যায়ক্রমে আমরা ক্রীড়াবান্ধব সমাজ গঠন করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে উর্মি গ্রুপের পরিচালক জনাব, ফাইয়াজ রহমান বলেন, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্কোয়াশের সম্ভাবনা অনেক। তরুণদের মধ্যে এই খেলাটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। নিয়মিত জাতীয় পর্যায়ের আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। উর্মি গ্রুপ বিশ্বাস করে, একটি দেশের ভবিষ্যৎ, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি একটি স্বাস্থ্যকর, উদ্যমী ও প্রতিযোগিতামুখী প্রজন্ম তৈরির মাধ্যমে গড়ে ওঠে। স্কোয়াশের মতো দ্রুতগতির ও দক্ষতাভিত্তিক খেলার মাধ্যমে ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরি হবে। উর্মি গ্রুপ ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকবে, যা
দেশের ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি করবে।

সভাপতির বক্তব্যে মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান বলেন, সীমিত অবকাঠামো ও নিজস্ব কোর্টের অভাব সত্ত্বেও গত কয়েক বছরে পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে দেশের স্কোয়াশকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জন, নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্কোয়াশ সম্প্রসারণের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আশা করি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের স্কোয়াশের উন্নয়ন, প্রচার ও প্রসারে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন। রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক ম্যাচ এবং সফল আয়োজনের মাধ্যমে “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২৬” দেশের স্কোয়াশ খেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্থান করে নিল। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের স্কোয়াশ আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন।

 

Previous Post

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী

Next Post

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42574
    ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
  • গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান
    ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ