সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

জামালপুরে প্রকাশ্যে ঘুরছে ট্রেন পুড়ানো মামলার আসামী: খুঁজে পাচ্ছেনা পুলিশ

প্রকাশক by প্রকাশক
February 17, 2024
in সারাবাংলা
0
জামালপুরে প্রকাশ্যে ঘুরছে ট্রেন পুড়ানো মামলার আসামী: খুঁজে পাচ্ছেনা পুলিশ
0
SHARES
249
VIEWS
Share on FacebookShare on Twitter
জামালপুরে প্রকাশ্যে ঘুরছে ট্রেন পুড়ানো মামলার আসামী: খুঁজে পাচ্ছেনা পুলিশ
 
মো: শামীম হোসেন,জামালপুর প্রতিনিধি:
 
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা ট্রেন পুড়ানো মামলা, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা মামলার পলাতক আসামি জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি প্রকাশ্যে চলাফেরা করলেও রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করছেনা পুলিশ। দীর্ঘদিন ধরে সে আদালত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এলাকায় দাম্ভিকতার সাথে বসবাস করে আসছে।
 
গত বছরের ১৮ নভেম্বর রাতে জামালপুরের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে যমুনা ট্রেনের দুইটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ নভেম্বর রেলওয়ে পুলিশ বাদি হয়ে সরকারি সম্পদে আগুন দিয়ে বিনষ্ট করার অভিযোগে  জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামী করে ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এ সময় আরও ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 
 
সেসময়  শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ আসামীকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে মামলার ৩ নাম্বার আসামি জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি প্রকাশ্যে চলাফেরা করছে। উপজেলা বিএনপির রাজনীতির পাশাপাশি সফিউর রহমান সফি জামালপুর পৌর এলাকার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। এই সুবাদে তিনি নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতসহ বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে  অংশগ্রহণ কর়ছেন। 
শুধু আন্তঃনগর যমুনা ট্রেন আগুন দিয়ে পুড়ানো অভিযোগ নয়, বিএনপি নেতা সফিউর রহমান সফির বিরুদ্ধে রয়েছে  জামালপুর পৌরসভার সর্দারপাড়ায় আকাবা আলিয়া মাদ্রাসায় বসে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগ।
এ ঘটনায় গতবছরের ৩১ জুলাই জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার ৩২ নাম্বার আসামী ছিলেন তিনি।
 
মামলার বিষয়ে সফিউর রহমান সফি সাংবাদিকদের জানান, বিএনপি যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকার উদ্দেশ্যমূলক ভাবে আমাদেরকে বিভিন্ন মামলার আসামি করেছে। এ সব কিছু মিথ্যা এবং সাজানো। তবে এসব মামলায় জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই মোঃ তারা মিয়া জানান, ট্রেন পুড়ানো মামলায় ৩ নং আসামী সফিউর রহমান সফি জামিন না নিয়ে বর্তমানে পলাতক রয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।বিএনপির এই নেতা জামালপুর শহরে প্রকাশ্য ঘুরলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Previous Post

বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের ৭ম এজিএম অনুষ্ঠিত

Next Post

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা, আটক দুই

প্রকাশক

প্রকাশক

Next Post
জামালপুরে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা, আটক দুই

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা, আটক দুই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ