সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানালেন সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী

প্রকাশক by প্রকাশক
October 20, 2024
in সারাবাংলা
0
জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানালেন সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানালেন সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী

আলী আহসান রবি,নিজস্ব সংবাদদাতা:
২০ শে অক্টোবর ২০২৪

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা ও কল্পিত মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং মত ও পথ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ রোববার এক বিবৃতিতে তিনি পান্নাসহ ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মামলা উৎসবে মেতে উঠার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মোকতাদির চৌধুরী বলেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগের পর ভিন্নমত দমনের লক্ষে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের প্ররোচনায় সারাদেশে প্রতিদিন গণহারে হত্যা মামলাসহ বিভিন্ন মিথ্যা ও কল্পিত মামলা দায়েরের উৎসবে মেতে উঠেছে একটি সুবিধাভোগী পক্ষ। সেসব মামলায় আসামি করা হচ্ছে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, খেলোয়াড়, অরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাবেক মন্ত্রী-এমপি, সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল, সংস্কৃতি কর্মীসহ হাজার হাজার নিরপরাধ মানুষকে। এমনকি এসব গায়েবি মামলায় আসামি করা হচ্ছে মৃত ব্যক্তিদেরকেও!

তিনি বলেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বার কাউন্সিলের প্রাক্তন সদস্য এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না অন্যায়ের বিরুদ্ধে সদা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই সর্বমহলে সমধিক পরিচিত। তিনি বিগত সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী নানা আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এমনকি জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের সময় তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত ভূমিকা নেন। শিক্ষার্থীদের পক্ষে আদালতে শুনানিও করেছিলেন। কিন্তু আমরা লক্ষ করেছি যে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কতিপয় মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড ও ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে কথা বলায় তাদেরই মদদে পান্না সাহেবের বিরুদ্ধে মিথ্যা ও কল্পিত হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আমি তাঁর বিরুদ্ধে আনিত এই ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানাই।

মোকতাদির চৌধুরী আরও বলেন, দ্বিমত দমনে কল্পিত মামলা ও হয়রানি মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায়। বিবৃতিতে সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীসহ যেসকল নাগরিকের বিরুদ্ধে কল্পিত মামলা রজু করা হয়েছে সকল মামলা থেকে তাদেরকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবি জানান তিনি।

Previous Post

জলবায়ু অর্থায়নে ন্যায্যতার ওপর জোর- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Next Post

শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: ভারতীয় হাইকমিশনার

প্রকাশক

প্রকাশক

Next Post
শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: ভারতীয় হাইকমিশনার

শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: ভারতীয় হাইকমিশনার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ