সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

প্রকাশক by প্রকাশক
November 2, 2026
in আন্তর্জাতিক
0
তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

নিজস্ব প্রতিবেদক:ইস্তাম্বুল (তুর্কিয়ে), ১ নভেম্বর ২০২৬: বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে বিদ্যমান কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর ও অতিরিক্ত শুল্ক কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ রবিবার ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোয় বিনিয়োগের সুযোগ তুর্কি ব্যবসায়ীদের কাজে লাগানোর আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে তুর্কি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

আলোচনায় তুর্কিয়ের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা নিরসন এবং অতিরিক্ত শুল্ক হ্রাসে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে এগিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।

এসময় দুইদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিষ্ট্রিয়াল মিটিং এ অংশ নিতে তুর্কিয়ে সফর করছেন।

Previous Post

নাম পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

Next Post

ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

প্রকাশক

প্রকাশক

Next Post
ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
    ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের [আরও বিস্তারিত পড়ুন]
  • তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে
    তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • নাম পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
  • জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম
    জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল [আরও বিস্তারিত পড়ুন]
  • মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
    মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা দু:খজনক- গণপূর্ত মন্ত্রী
    বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ [আরও বিস্তারিত পড়ুন]
  • কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
    কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ