সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ঝিনাইদহের হরিনাকুন্ডুর চাঞ্চল্যকর হাফিজ হত্যা মামলার প্রধান দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার

প্রকাশক by প্রকাশক
October 11, 2022
in ফিচার
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিনাকুন্ডুর চাঞ্চল্যকর হাফিজ হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী সেকেন্দার আলী ও শাহিন জোয়ার্দারকে গ্রেফতার করেছে RAB-৬।

হাফিজুর রহমান (৪১) গত ০৫ অক্টোবর নিজ বাড়ী থেকে দূর্গাপুজার উৎসব দেখার উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসলে তার ছোট ভাই ফোনদিলে ফোন বন্ধ পায় এবং বিভিন্ন জায়গায় অনেক খোজাখুজি করে না পেয়ে গত ০৭ অক্টোবর ২০২২ তারিখ হরিনাকুন্ডু থানায় একটি নিখোঁজ জিডি করে। পরবর্তীতে গত ০৯ অক্টোবর ২০২২ তারিখ হরিণাকুন্ডু থানাধীন কেষ্টপুর গ্রামের দুবলাকুড়ির কাটাখালের পাশে একটি ফাকা জমিতে এলাকার কিছু লোকজন রক্তের দাগ দেখতে পায়। স্থানীয় লোকজনের সন্দেহ হলে মাটি খুঁড়ে পায়ের কিছু অংশ দেখতে পায়। বিষয়টি র RAB-৬ জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ এবং RAB-৬ জন সাধারনের সহায়তায় মাটি খুড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় অর্ধগলিত, দুই হাত-পা বৈদ্যুতিক ক্যাবল দিয়ে বাধা অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের পলিথিন খোলার পর মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখা যায় এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুড়ি বের হওয়া অবস্থায় পাওয়া যায়। ভিকটিমের ছোট ভাই জাফিরুল ইসলাম (৩৬) উক্ত লাশটি দেখে সনাক্ত করেন এবং বাদী হয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


উক্ত চাঞ্চল্যকর নৃশংস হত্যাকান্ডের পর হতেই RAB-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় RAB-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী এবং অন্যতম সহযোগী আসামী ঝিনাইদহ জেলার সদর থানার সাধুহাটি বাস টার্মিনাল এলাকায় পালানোর উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর ভোর সাড়ে ০৫ টার সময় আভিযানিক দলটি সাধুহাটি বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার মূল পরিকল্পনাকারী এবং অন্যতম সহযোগী ১ নং আসামী মোঃ সেকেন্দার আলী (৪০), পিতা-মোঃ আনছার আলী বিশ্বাস, সাং-রিশখালী এবং
২ নং আসামী মোঃ শাহিন জোয়ার্দ্দার (৪৩), পিতা- জব্বার আলী জোয়াদ্দার, সাং-কেষ্টপুর, উভয় থানা-হরিণাকুন্ডু, জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। উক্ত হত্যা মামলার অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতারের লক্ষ্যে RAB এর অভিযান অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

Previous Post

তিন ভারতীয় নাগরিক ঝিনাইদহে সাজা শেষে দেশে ফিরলেন

Next Post

কোটচাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক 

প্রকাশক

প্রকাশক

Next Post

কোটচাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ৫৯ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল [আরও বিস্তারিত পড়ুন]
  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ