সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশক by প্রকাশক
August 26, 2026
in জাতীয়
0
খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:২৫ আগস্ট, মঙ্গলবার;২০২৬ ইং।

খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ইতিমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আটটি ইভেন্টের ওপর বই লেখার কাজ শেষ হয়েছে। আগামী বছর থেকেই এসব বই স্কুলে চালু করার পরিকল্পনা রয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত করতে কাজ চলছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম পর্ব ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে।

শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের নীতি-নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক ও অতিরিক্ত ডিভাইসনির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে জেলার সুইমিংপুলগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্যালারি নির্মাণ, প্রেস বক্স ও ড্রেসিংরুম সংস্কারের পাশাপাশি ইনডোর সুবিধা ও জিমনেসিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত।

বক্তব্যের শেষ দিকে প্রতিমন্ত্রী রাজনৈতিক সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। সবাই এক হয়ে দল-মত–নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’ দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

Previous Post

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক
    খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি
    বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র-প্রামাণ্যচিত্র ও ডিজিটাল কনটেন্টে আরও গভীর হবে চীন-বাংলাদেশের বন্ধুত্ব: জনপ্রশাসন উপদেষ্টা
    যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র-প্রামাণ্যচিত্র ও [আরও বিস্তারিত পড়ুন]
  • দেশে কেউ যাতে বৈষম্যের শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক
    দেশে কেউ যাতে বৈষম্যের শিকার না হয়, সে ব্যাপারে সরকার [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ