সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ডুমুরিয়ায় ধর্মীয় অনুষ্ঠানের পোস্টার ছেড়ার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশক by প্রকাশক
March 10, 2023
in সারাবাংলা
0
ডুমুরিয়ায় ধর্মীয় অনুষ্ঠানের পোস্টার ছেড়ার অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

তাজিমুল ইসলাম সোহেল ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের মহানাম যজ্ঞানুষ্ঠানের পোষ্টার ছিড়ে অবমাননার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে চন্ডিপুর পুর বাজার মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনে মাগুরখালী ইউনিয়নের সচেতন এলাকা বাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ’র ডীন প্রফেসর ড. দিব্যদ্যুতি সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অসিত বরণ মন্ডল বলেন,চন্ডিপুর বাজারে আমার নিজস্ব মার্কেট ও একটি অফিস ঘর রয়েছে। মার্কেটের অধিকাংশ দোকানে ঘরের

ভিতর ও দেয়ালে মহানাম যজ্ঞানুষ্ঠানের পোস্টার লাগানো হয়েছে যা এখনও রয়েছে। তবে আমার অফিস রুমে বা দেয়ালে কোন ধরণের পোস্টার লাগানো নিষেধ রয়েছে। তার পরও সদানন্দ নামে একটি লোক নিষেধ অমান্য করে অফিস রুমের

দেয়ালে একটি পোস্টার লাগায়। বিষয়টি আমি মোবাইল ফোনে জানতে পারি। তখন আমার লোক কে পোস্টারটি তুলে পাশে দোকানের দেয়ালে লাগানোর কথা বলি। অথচ আমার প্রতিপক্ষরা অভিযোগ ও অপ্রচার করেছে আমি

নাকি পোস্টার ছিড়ে পদদলিত করেছি। মহাপ্রভূ শ্রীকৃষ্ণের পোস্টার ছেড়া এবং তা পদদলিত করার এমন দৃষ্টতা ঈশ্বর যেন আমাকে না দেন। আসলে স্হানীয় ইউপি চেয়ারম্যান বিমল সানা ও তার সহযোগিদের বিভিন্ন দূর্ণীতি ও অনিয়ম নিয়ে

কথা বলায় আমার বিরুদ্ধে তারা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে এহেন অপপ্রচার চালাচ্ছেন।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপর দিকে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, মাগুরখালী

ইউনিয়ন মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা পর্ষদের আয়োজনে এলাকায় গত ৬ মার্চ দিঘলিয়া সরকারি এম,এ মজিদ ডিগ্রী কলেজ সহকারি অধ্যাপক ও চন্ডিপুর গ্রামের বাসিন্দা অসিত বরণ মন্ডল এর বিরুদ্ধে আনীত যজ্ঞানুষ্ঠানের পোষ্টার ছেড়া ও পদদলিত করার অভিযোগ সম্পূর্ণমিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।

 

তারা আরো বলেন,শিক্ষাবিদ অসিত বরণ মন্ডল বাবু একজন ধর্মপ্রাণ মানুষ।এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে তাঁর দেয়া অনুদানের বিষয়টি সর্ব্বজন বিদিত। ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এটা একটা গভীর চক্রান্ত।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের খঁুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন, মাগুরখালী স্বর্ণদ্বীপ কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল,সাবেক চেয়ারম্যান দীনবন্ধু বালা,মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের

সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক সরোজ কুমার রায়,সহকারি অধ্যাপক পরিমল কৃষ্ণ সানা,সোনালী ব্যাংক লিঃ গোপালগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ সানা, সমাজ সেবক সুজিত মন্ডল, যুবলীগ নেতা ব্রজেন মন্ডল,পূজা পরিষদ নেতা প্রসাদ মন্ডল, প্রধান

শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রণব কান্তি মন্ডল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা শিবপদ মল্লিক,মোঃ ইসলাম সরদার,বিকাশ রায়, শিব পদ মল্লিক, কাঞ্চন নগর দূর্গা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র মোহন্ত,সমাজ সেবক সজল বাবু। সঞ্চালনায় শিক্ষক সুনীল কুমার মন্ডল।

Previous Post

সুস্থতার জন্য দোয়া কামনা

Next Post

বাঘারপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঘারপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘারপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
    দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত 
    বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত  [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ